৪ মে ২০২৬

বিশ্বব্যাংক আরও ১৮০০ কোটি টাকা ঋণ দিচ্ছে

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২৫ ডিসেম্বর ২০২৫, ০৬:৪৫ এএম
বিশ্বব্যাংক আরও ১৮০০ কোটি টাকা ঋণ দিচ্ছে

বাংলাপ্রেস ডেস্ক:   তরুণ ও ক্ষুদ্র উদ্যোক্তাদের কর্মসংস্থান ও আয় বাড়াতে বাংলাদেশকে আরও ১৫ কোটি ডলার বা প্রায় ১ হাজার ৮০০ কোটি টাকা ঋণ দেবে বিশ্বব্যাংক। এই অর্থে জলবায়ু ঝুঁকিপূর্ণ এলাকায় বসবাসকারী ও নারীদের বিশেষ গুরুত্ব দেওয়া হবে। বিশ্বব্যাংকের এই অতিরিক্ত অর্থায়ন রিকভারি অ্যান্ড অ্যাডভান্সমেন্ট অব ইনফরমাল সেক্টর এমপ্লয়মেন্ট (রেইজ) প্রকল্পে ব্যয় করা হবে। এর মাধ্যমে সারা দেশে আরও প্রায় ১ লাখ ৭৬ হাজার তরুণের কর্মসংস্থান ও আয়ের সুযোগ তৈরি হবে। এর আগে প্রকল্পটির আওতায় ২ লাখ ৩৩ হাজার মানুষ সুবিধা পেয়েছেন। বুধবার বিশ্বব্যাংকের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, অংশগ্রহণকারী ব্যক্তিরা দক্ষতা উন্নয়ন প্রশিক্ষণ, শিক্ষানবিশ কর্মসূচি, উদ্যোক্তা উন্নয়ন ও ক্ষুদ্রঋণের সুবিধাসহ সমন্বিত সেবা পাবেন, যা কর্মসংস্থান ও ব্যবসা সম্প্রসারণের বাধা কাটাতে সহায়তা করবে। নারীর ক্ষমতায়নে উদ্ভাবনী উদ্যোগ হিসাবে মানসম্মত শিশুযত্ন সেবার সুযোগও যুক্ত হচ্ছে। পাশাপাশি জলবায়ু সহনশীল জীবিকার ওপর জোর দেওয়া হবে, যাতে ওই এলাকার জনগোষ্ঠী জলবায়ু অভিঘাত মোকাবিলা করতে পারে।

বিশ্বব্যাংকের বাংলাদেশ ও ভুটানের ভারপ্রাপ্ত বিভাগীয় পরিচালক গেইল মার্টিন বলেন, ভালো চাকরি একজন মানুষ, একটি পরিবার ও একটি জনগোষ্ঠীর জীবন বদলে দিতে পারে। কিন্তু প্রতিবছর শ্রমবাজারে প্রবেশ করা বহু তরুণ কাজের সুযোগ পাচ্ছেন না। কর্মসংস্থানের মান, দক্ষতার ঘাটতি ও অসামঞ্জস্যও বড় চ্যালেঞ্জ। এই অতিরিক্ত অর্থায়নের মাধ্যমে স্বল্প আয়ের পরিবার থেকে আসা আরও বেশি তরুণ, বিশেষ করে নারী ও ঝুঁকিপূর্ণ জনগোষ্ঠীর মানুষ বাজারে চাহিদা অনুসারে দক্ষ হতে পারবেন।

বিশ্বব্যাংক বলেছে, প্রকল্পের কার্যক্রম শহরের বাইরে গ্রামীণ এলাকায়ও সম্প্রসারিত হবে, যাতে প্রান্তিক তরুণ ও ক্ষুদ্র উদ্যোক্তারাও সহায়তা পেতে পারেন। প্রশিক্ষণ শেষ করা শিক্ষানবিশদের ৮০ শতাংশের বেশি তিন মাসের মধ্যেই কাজ পেয়েছেন। তরুণ ক্ষুদ্র উদ্যোক্তারাও আয় ও ব্যবসা পরিচালনায় উন্নতির কথা জানিয়েছেন। এই অতিরিক্ত অর্থায়নের ফলে প্রকল্পটিতে বিশ্বব্যাংকের মোট সহায়তার পরিমাণ দাঁড়াল ৩৫ কোটি ৭ লাখ ৫০ হাজার ডলার।

বিপি>টিডি

[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

আপনি এগুলোও পছন্দ করতে পারেন

স্ট্রিট কিচেন-স্পাইস টাউন


স্ট্রিট কিচেন-স্পাইস টাউন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি