৩০ জুন ২০২৬

বিশ্ববাজারে তেলের দাম কমল ব্যারেলপ্রতি ১ ডলারের বেশি

Logo
বাংলা প্রেস প্রকাশ: ৩০ জুন ২০২৬, ১২:৩৮ পিএম
বিশ্ববাজারে তেলের দাম কমল ব্যারেলপ্রতি ১ ডলারের বেশি

বাংলাপ্রেস ডেস্ক:   ইরান ও যুক্তরাষ্ট্রের সম্ভাব্য দোহা বৈঠকের দিকে নজর রেখে আন্তর্জাতিক বাজারে তেলের দাম কমেছে। যদিও সপ্তাহান্তে দুই পক্ষের মধ্যে হামলা-পালটা হামলার ঘটনা ঘটেছে, তবুও বিনিয়োগকারীরা আশা করছেন, আলোচনা যুদ্ধবিরতি আরও কার্যকর করতে সহায়ক হবে। 

ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স এ তথ্য জানিয়েছে।

মঙ্গলবার (৩০ জুন)  আন্তর্জাতিক মানদণ্ড ব্রেন্ট অপরিশোধিত তেলের আগস্টের সরবরাহ চুক্তির দাম ১ দশমিক ০৩ শতাংশ বা ৭৫ সেন্ট কমে ব্যারেলপ্রতি ৭২ দশমিক ৪০ ডলারে নেমেছে। একইভাবে, সেপ্টেম্বরের বেশি লেনদেন হওয়া চুক্তির দাম ০ দশমিক ৫৪ শতাংশ বা ৪০ সেন্ট কমে দাঁড়িয়েছে ব্যারেলপ্রতি ৭৩ দশমিক ৫১ ডলারে।

অন্যদিকে, যুক্তরাষ্ট্রের ওয়েস্ট টেক্সাস ইন্টারমিডিয়েট (ডব্লিউটিআই) অপরিশোধিত তেলের দাম ০ দশমিক ৬৬ শতাংশ বা ৪৭ সেন্ট কমে ব্যারেলপ্রতি ৭০ দশমিক ৩২ ডলারে নেমেছে।

কেসিএম ট্রেডের প্রধান বাজার বিশ্লেষক টিম ওয়াটারার বলেন, দোহার সম্ভাব্য বৈঠক থেকে ইতিবাচক ফল আসতে পারে—এমন আশায় বিনিয়োগকারীরা তেলের দাম নির্ধারণ করছেন। তবে হরমুজ প্রণালি দিয়ে তেল পরিবহণ এখনো পুরোপুরি স্বাভাবিক হয়নি।

তিনি আরও বলেন, বাজারে সতর্ক আশাবাদ রয়েছে। তবে উত্তেজনা সত্যিই কমছে—এমন স্পষ্ট লক্ষণ না দেখা পর্যন্ত বিনিয়োগকারীরা ঝুঁকি নিয়ে সতর্ক অবস্থানেই থাকবেন।

এদিকে, কাতারের রাজধানী দোহায় চলতি সপ্তাহে যুক্তরাষ্ট্রের সঙ্গে কোনো বৈঠক হওয়ার তথ্য নাকচ করেছে ইরান। তবে কাতারের সঙ্গে আলোচনা অব্যাহত রয়েছে বলে জানিয়েছে তেহরান। একই সঙ্গে হরমুজ প্রণালির নিয়ন্ত্রণের প্রশ্নে নিজেদের অবস্থানেও অনড় থাকার কথা জানিয়েছে দেশটি। সূত্র: যুগান্তর

বিপি>টিডি

[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

আপনি এগুলোও পছন্দ করতে পারেন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি