৪ মে ২০২৬

বিশ্ববাজারে স্বর্ণের দাম দুই সপ্তাহের মধ্যে সর্বোচ্চ

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২৮ নভেম্বর ২০২৫, ১০:৫৮ পিএম
বিশ্ববাজারে স্বর্ণের দাম দুই সপ্তাহের মধ্যে সর্বোচ্চ

বাংলাপ্রেস ডেস্ক:   বিশ্ববাজারে স্বর্ণের দাম দুই সপ্তাহের মধ্যে সর্বোচ্চ পর্যায়ে পৌঁছেছে। যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় ব্যাংক ফেডারেল রিজার্ভ আগামী মাসে নীতি সুদহার কমাতে পারে, এমন আশায় বিনিয়োগকারীরা স্বর্ণের বিনিয়োগ বাড়িয়েছেন। যে কারণে দাম বাড়ছে স্বর্ণের।

বার্তা সংস্থা সংবাদে বলা হয়েছে, স্পট মার্কেটে শুক্রবার (২৮ নভেম্বর) স্বর্ণের দাম শূন্য দশমিক ৪ শতাংশ বৃদ্ধি পেয়ে আউন্সপ্রতি ৪ হাজার ১৭৪ ডলার ১৫ সেন্টে উঠেছে। ১৪ নভেম্বরের পর এটাই স্বর্ণের সর্বোচ্চ দর। সাপ্তাহিক হিসাবে দাম বেড়েছে ২ দশমিক ৭ শতাংশ।

বাজার বিশ্লেষক রস নরম্যান বলেন, ‘স্বর্ণের বাজারে মৌলিক মনোভাব খুবই ইতিবাচক রয়ে গেছে। বৈশ্বিক ঋণ, শুল্ক ও নিষেধাজ্ঞা নিয়ে উদ্বেগ রয়েছে। এ ছাড়া চলমান কেন্দ্রীয় ব্যাংকগুলোর ক্রয় কার্যক্রমও এ বছর স্বর্ণের দামের উত্থানকে ত্বরান্বিত করেছে।’

প্রতিবেদন বলা হয়েছে, স্বর্ণ কোনো সুদ না দিলে সাধারণত নিম্ন সুদের সময় ভালো করে থাকে দামি এই ধাতু। এখন ব্যবসায়ীরা বলছেন, ডিসেম্বরে নীতি সুদহার কমানোর সম্ভাবনা ৮৫ শতাংশ, যা এক সপ্তাহ আগে ছিল ৫০ শতাংশ।

বিশ্ববাজারে স্বর্ণের দাম বাড়লে দেশেও তার প্রভাব পড়ে। বর্তমানে দেশে ২২ ক্যারেটের প্রতি ভরি স্বর্ণের দাম কমে ২ লাখ ৮ হাজার ১৬৭ টাকা। গত অক্টোবরে স্বর্ণের দর ২ লাখ ১৭ হাজার টাকায় উঠেছিল, যা দেশের ইতিহাসের সর্বোচ্চ দর।

বিপি>টিডি

[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

আপনি এগুলোও পছন্দ করতে পারেন

স্ট্রিট কিচেন-স্পাইস টাউন


স্ট্রিট কিচেন-স্পাইস টাউন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি