৪ মে ২০২৬

বিশ্ববাজারে কমল তেলের দাম

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২৭ মার্চ ২০২৬, ১২:৫০ পিএম
বিশ্ববাজারে কমল তেলের দাম

শুক্রবার ভোরে ব্রেন্ট ক্রুডের দাম ব্যারেলপ্রতি ৯০ সেন্ট বা ০.৮ শতাংশ কমে দাঁড়ায় ১০৭.১১ ডলারে।

বাংলাপ্রেস ডেস্ক:   বিশ্ববাজারে কমেছে তেলের দাম। পুরো সপ্তাহজুড়েই ওঠানামার পর শুক্রবার (২৭ মার্চ) দিনের শুরুতেই এ নিম্নমুখী প্রবণতা দেখা গেছে বলে জানিয়েছে রয়টার্স। 

তেলের দাম কমার পেছনে প্রধান কারণ হিসেবে ধরা হচ্ছে, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ইরানে হামলা স্থগিতের ঘোষণা। তিনি ঘোষণা দিয়েছেন,  ইরানের জ্বালানি স্থাপনায় হামলা ১০ দিনের জন্য স্থগিত রাখবেন। এতে বাজারে কিছুটা স্বস্তি ফিরেছে।

তথ্য অনুযায়ী, শুক্রবার ভোরে ব্রেন্ট ক্রুডের দাম ব্যারেলপ্রতি ৯০ সেন্ট বা ০.৮ শতাংশ কমে দাঁড়ায় ১০৭.১১ ডলারে। 

অন্যদিকে, যুক্তরাষ্ট্রের ওয়েস্ট টেক্সাস ইন্টারমিডিয়েট (ডব্লিউটিআই) তেলের দাম ৮৩ সেন্ট বা ০.৮৮ শতাংশ কমে ব্যারেলপ্রতি ৯৩.৬৫ ডলারে নেমে আসে। এর ফলে আগের সেশনে দামের যে ঊর্ধ্বমুখী প্রবণতা ছিল, তা অনেকটাই কমে গেছে। সূত্র: যুগান্তর
বিপি>টিডি

[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

আপনি এগুলোও পছন্দ করতে পারেন

স্ট্রিট কিচেন-স্পাইস টাউন


স্ট্রিট কিচেন-স্পাইস টাউন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি