৪ মে ২০২৬

বিশ্ববাজারে আবারও বাড়ল স্বর্ণের দাম

Logo
বাংলা প্রেস প্রকাশ: ০৭ নভেম্বর ২০২৫, ০৮:২০ পিএম
বিশ্ববাজারে আবারও বাড়ল স্বর্ণের দাম

বাংলাপ্রেস ডেস্ক: সুদের হার আরও কমানোর প্রত্যাশা এবং যুক্তরাষ্ট্রে দীর্ঘস্থায়ী সরকারি অচলাবস্থার কারণে সোনার চাহিদা বেড়ে শুক্রবার (০৭ নভেম্বর) আন্তর্জাতিক বাজারে দাম বেড়েছে। খবর সিএনবিসি

বাংলাদেশ সময় সকাল ৯টা ২৫ মিনিটে স্পট গোল্ডের দাম ০.৮ শতাংশ বেড়ে প্রতি আউন্সে ৪,০১০ দশমিক ৭২ ডলারে দাঁড়ায়। ডিসেম্বর সরবরাহের জন্য যুক্তরাষ্ট্রের সোনা ফিউচার্সের দাম বেড়ে হয় প্রতি আউন্সে ৪,০১৯ দশমিক ৫০ ডলার।

অন্যদিকে শুক্রবার স্পট সিলভারের দাম ১.২ শতাংশ বেড়ে প্রতি আউন্স ৪৮.৫৮ ডলারে পৌঁছেছে। প্লাটিনাম ০.৪ শতাংশ বেড়ে ১,৫৪৭.৪৫ ডলার এবং প্যালাডিয়াম ০.৭ শতাংশ বেড়ে ১,৩৮৪.১৮ ডলারে উঠেছে। তবে সপ্তাহের হিসাবে এই তিনটি ধাতুর দামই নিম্নমুখী ধারায় রয়েছে।

বৃহস্পতিবার প্রকাশিত এক প্রতিবেদনে দেখা গেছে, যুক্তরাষ্ট্রে অক্টোবর মাসে সরকারি ও খুচরা খাতে চাকরি হারিয়েছেন অনেকে। পাশাপাশি ব্যয়সংকোচন ও কৃত্রিম বুদ্ধিমত্তার ব্যবহার বৃদ্ধির কারণে ছাঁটাইয়ের সংখ্যা বেড়েছে। দুর্বল চাকরির বাজার সাধারণত ফেডকে সুদের হার কমানোর দিকে উৎসাহিত করে।

বাজার পর্যবেক্ষকদের হিসেবে, ডিসেম্বরেই ফেড রিজার্ভের আরও একটি সুদের হার কমানোর সম্ভাবনা এখন ৬৭ শতাংশ, যা আগে ছিল প্রায় ৬০ শতাংশ। গত সপ্তাহে ফেড সুদের হার কমিয়েছে এবং চেয়ারম্যান জেরোম পাওয়েল ইঙ্গিত দিয়েছেন এটাই সম্ভবত এ বছরের শেষ হার হ্রাস।

এএনজেড ব্যাংকের পণ্য বিশ্লেষক সোনি কুমারি বলেন, এখন বাজারের নজর মূলত ম্যাক্রোইকোনমিক সূচক এবং যুক্তরাষ্ট্রের সরকার কখন শাটডাউন কাটিয়ে উঠবে সেদিকে। এই অনিশ্চয়তা নিরাপদ বিনিয়োগ হিসেবে স্বর্ণের চাহিদা আরও বাড়াচ্ছে।

দীর্ঘস্থায়ী কংগ্রেসীয় অচলাবস্থার কারণে যুক্তরাষ্ট্রে ইতিহাসের সবচেয়ে দীর্ঘ সরকার অচলাবস্থা চলছে, যা বিনিয়োগকারীদের পাশাপাশি তথ্যনির্ভর ফেডকেও বেসরকারি খাতের সূচকের ওপর নির্ভর করতে বাধ্য করছে।

বিপি/টিআই

[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

আপনি এগুলোও পছন্দ করতে পারেন

স্ট্রিট কিচেন-স্পাইস টাউন


স্ট্রিট কিচেন-স্পাইস টাউন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি