২১ আগস্ট ২০২৬

বিশ্ববাজারে ৩ মাসের মধ্যে সর্বোচ্চ দামে স্বর্ণ

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২১ আগস্ট ২০২৬, ০৭:০৮ এএম
বিশ্ববাজারে ৩ মাসের মধ্যে সর্বোচ্চ দামে স্বর্ণ

 

বাংলাপ্রেস ডেস্ক: দুর্বল ডলার এবং মার্কিন ট্রেজারির বন্ড বাইব্যাকের সিদ্ধান্তের ফলে আন্তর্জাতিক বাজারে স্বর্ণের দাম প্রায় তিন মাসের মধ্যে সর্বোচ্চ পর্যায়ে পৌঁছেছে। এর মাধ্যমে মূল্যবান এই ধাতুটি টানা তৃতীয় সপ্তাহের মতো প্রবৃদ্ধির পথে রয়েছে।


শুক্রবার (২১ আগস্ট) বেলা ১টা ৫২ মিনিটে স্পট মার্কেটে স্বর্ণের দাম ১ শতাংশ বেড়ে প্রতি আউন্স ৪ হাজার ৫৬২ দশমিক ৮৬ ডলারে দাঁড়িয়েছে, যা গত ২৯ মে’র পর সর্বোচ্চ। চলতি সপ্তাহে এখন পর্যন্ত স্বর্ণের দাম ৪ দশমিক ২ শতাংশ বেড়েছে। পাশাপাশি মার্কিন গোল্ড ফিউচারসের দাম ১ দশমিক ১ শতাংশ বেড়ে ৪ হাজার ৬২০ ডলারে পৌঁছেছে।


গোল্ডসিলভার সেন্ট্রাল-এর ব্যবস্থাপনা পরিচালক ব্রায়ান ল্যান বার্তা সংস্থা রয়টার্সকে বলেন, ‘আমরা ডলারকে দুর্বল হতে দেখছি। এর ফলে শুধুমাত্র স্বর্ণ নয়, বরং সব ধরনের মূল্যবান ধাতুরই দাম বাড়ছে। সেই সঙ্গে বন্ডের আয়েও বড় ধরনের পরিবর্তন এসেছে।

অন্যান্য মূল্যবান ধাতুর মধ্যে রুপার দাম ১ দশমিক ৮ শতাংশ বেড়ে প্রতি আউন্স ৬৯ দশমিক ৩১ ডলার, প্ল্যাটিনামের দাম ২ দশমিক ৬ শতাংশ বেড়ে ১ হাজার ৮৭৫ দশমিক ৭৫ ডলার এবং প্যালাডিয়ামের দাম ১ দশমিক ৭ শতাংশ বেড়ে ১ হাজার ৩৫৬ দশমিক ৫৯ ডলারে উন্নীত হয়েছে।


এদিকে দেশের বাজারে এখন ভ্যাটসহ প্রতি ভরি (১১.৬৬৪ গ্রাম) ২২ ক্যারেটের স্বর্ণের গহনার দাম পড়ছে ২ লাখ ৪০ হাজার ৬২৮ টাকা। এছাড়া ২১ ক্যারেটের প্রতি ভরি ২ লাখ ২৯ হাজার ৭৮১ টাকা, ১৮ ক্যারেটের প্রতি ভরি ১ লাখ ৯৭ হাজার ৩৫৫ টাকা এবং সনাতন পদ্ধতির প্রতি ভরি স্বর্ণের গহনার দাম ১ লাখ ৬১ হাজার ১৯৬ টাকা নির্ধারণ করা হয়েছে।


বিপি/কেজে
 

[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

আপনি এগুলোও পছন্দ করতে পারেন

আমরা ভবিষ্যতে কেমন বাংলাদেশ সোসাইটি দেখতে চাই!


আমরা ভবিষ্যতে কেমন বাংলাদেশ সোসাইটি দেখতে চাই!

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি