বিশ্ব স্বাস্থ্য সংস্থা থেকে পুতুলকে সরাতে পররাষ্ট্র মন্ত্রণালয়ে চিঠি
বাংলা প্রেস
প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৪১ পিএম
বাংলাপ্রেস ডেস্ক: সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার মেয়ে সায়মা ওয়াজেদ পুতুলকে বিশ্ব স্বাস্থ্য সংস্থার আঞ্চলিক পরিচালক পদ থেকে সরাতে পররাষ্ট্র মন্ত্রণালয়ে চিঠি দেওয়া হয়েছে। রবিবার (১৯ জানুয়ারি) দুর্নীতি দমন কমিশন (দুদক) থেকে এ চিঠি পাঠানো হয়েছে বলে দুদক সূত্র নিশ্চিত করেছে।
রবিবার এক ব্রিফিংয়ে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে দুদকের মহাপরিচালক (প্রতিরোধ) মো. আক্তার হোসেন বলেন, “সায়মা ওয়াজেদ পুতুলের দক্ষিণ-পূর্ব এশিয়ার আঞ্চলিক পরিচালক হওয়ার যোগ্যতা না থাকা সত্ত্বেও ডব্লিউএইচও’র আঞ্চলিক পরিচালক পদে বসাতে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা তার নিজের ক্ষমতাকে অনৈতিকভাবে ব্যবহার করেছেন। এ অভিযোগের প্রাথমিক তথ্য যাচাই শেষে এখন অনুসন্ধান চলছে। গত ১৫ জানুয়ারি সায়মা ওয়াজেদ পুতুলের এ বিষয়টি অনুসন্ধানের সিদ্ধান্ত নেয় দুদক।”
অপর এক প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘সায়মা ওয়াজেদ পুতুলের বিষয়ে অনুসন্ধানকারী দল যেখানে যেখানে প্রয়োজন, সেখানেই চিঠি দেবে ও প্রয়োজনীয় ব্যবস্থা নেবে।’ অনুসন্ধান শেষে এ বিষয়ে বিস্তারিত তথ্য দেওয়ার কথাও জানান তিনি।
বিপি/কেজে
[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]
আপনি এগুলোও পছন্দ করতে পারেন
স্ট্রিট কিচেন-স্পাইস টাউন
সঙ্গীত একাডেমি