৮ মে ২০২৬

বিশ্ব করোনা : মৃত্যু ও শনাক্ত বেড়েছে

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৪০ পিএম
বিশ্ব করোনা : মৃত্যু ও শনাক্ত বেড়েছে
বাংলাপ্রেস ডেস্ক: করোনাভাইরাসে গত ২৪ ঘণ্টায় বিশ্বে আরও ১০ হাজার ৯০৫ জন মারা গেছে। এ সময় রোগী শনাক্ত হয়েছে ২০ লাখ ৮৬ হাজার ২৯৭ জন। এর আগে গতকাল (বুধবার) ৯ হাজার ৯৮১ জনের মৃত্যু এবং ১৮ লাখ ৯৭ হাজার ১৭২ জন রোগী শনাক্ত হয়েছিল। বৃহস্পতিবার (১৭ ফেব্রুয়ারি) সকালে করোনার হিসাব রাখা ওয়েবসাইট ওয়ার্ল্ডোমিটারস থেকে এসব তথ্য পাওয়া গেছে। ওয়ার্ল্ডোমিটারসের সর্বশেষ তথ্য অনুযায়ী, বিশ্বে এখন পর্যন্ত করোনায় আক্রান্ত হয়েছেন ৪১ কোটি ৭৯ লাখ ৩৩ হাজার ৯৬৭ জন। এরমধ্যে মৃত্যু হয়েছে ৫৮ লাখ ৬৭ হাজার ৬৪৮ জনের। এদিকে গত ২৪ ঘণ্টায় জার্মানিতে আক্রান্ত হয়েছেন ২ লাখ ৩৪ হাজার ৮৮৬ জন এবং মারা গেছেন ২৭৯ জন। যুক্তরাষ্ট্রে আক্রান্ত ১ লাখ ১৩ হাজার ৬৪৬ জন এবং মৃত্যু ২ হাজার ৪১৯ জন। রাশিয়ায় মৃত্যু ৭৪৮ জন এবং আক্রান্ত ১ লাখ ৭৯ হাজার ২৮৪ জন। স্পেনে আক্রান্ত ৩৭ হাজার ১০৮ জন এবং মৃত্যু ৪৪৪ জন। ব্রাজিলে মৃত্যু ১ হাজার ৪৬ জন এবং আক্রান্ত ১ লাখ ৪৭ হাজার ২৫২ জন। ভারতে মৃত্যু ৫৩৮ জন এবং আক্রান্ত ২৮ হাজার ৯৮৪ জন। যুক্তরাজ্যে আক্রান্ত ৫৪ হাজার ২১৮ জন এবং মৃত্যু ১৯৯ জন। ইউক্রেনে আক্রান্ত ৩১ হাজার ৫১৩ জন এবং মারা গেছেন ৩১০ জন। তুরস্কে আক্রান্ত ৯৪ হাজার ১৭৬ জন এবং মৃত্যু ২৭১ জন। ইতালিতে আক্রান্ত ৫৯ হাজার ৭৪৯ জন এবং মৃত্যু ২৭৮ জন। ফ্রান্সে আক্রান্ত ৯৮ হাজার ৭৩৫ জন এবং মৃত্যু ২৭৬ জন। এ ছাড়া গত ২৪ ঘণ্টায় পোল্যান্ডে ৩৭২ জন, কানাডায় ১০১ জন, আর্জেন্টিনায় ১৮০ জন, গ্রিসে ৮৪ জন, ইরানে ১৮৫ জন, জাপানে ২০৭ জন, রোমানিয়ায় ১৭১ জন, চিলিতে ৩৭ জন, দক্ষিণ আফ্রিকায় ৮৯ জন, ইন্দোনেশিয়ায় ১৬৭ জন, হাঙ্গেরিতে ৯৭ জন, মেক্সিকোতে ৬৪৩ জন এবং ভিয়েতনামে ৬৬ জন মারা গেছেন। উল্লেখ্য, ২০১৯ সালের ডিসেম্বরে চীনের উহানে প্রথম করোনাভাইরাসে আক্রান্ত রোগী শনাক্ত হয়। এরপর ২০২০ সালের ১১ মার্চ বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও) করোনাকে ‘বৈশ্বিক মহামারি’ হিসেবে ঘোষণা করে। এর আগে একই বছরের ২০ জানুয়ারি বিশ্বজুড়ে জরুরি পরিস্থিতি ঘোষণা করে সংস্থাটি। বিপি/কেজে
[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

আপনি এগুলোও পছন্দ করতে পারেন

স্ট্রিট কিচেন-স্পাইস টাউন


স্ট্রিট কিচেন-স্পাইস টাউন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি