বিশ্ব ইজতেমার সার্বিক সাফল্য কামনা করেছেন মির্জা ফখরুল
বাংলা প্রেস
প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৩৯ পিএম
বাংলাপ্রেস ডেস্ক: টঙ্গীতে তুরাগ নদীর পাড়ে মুসলিম বিশ্বের দ্বিতীয় বৃহত্তম ধর্মীয় সমাবেশ বিশ্ব ইজতেমা শুরু হচ্ছে শুক্রবার (১০ জানুয়ারি)। বিশ্ব ইজতেমার সার্বিক সাফল্য কামনা করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
বৃহস্পতিবার (৯ জানুয়ারি) বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিশ্ব ইজতেমার সাফল্য কমনা করেন ফখরুল।
সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, দেশ-বিদেশ থেকে ইজতেমা ময়দানে আসা লাখ লাখ মুসলমান যাতে নির্বিঘ্নে নামাজ, জিকির-আজগার করতে পারেন, সেজন্য মহান আল্লাহর দরবারে মোনাজাত করেন ফখরুল।
ফখরুল বলেছেন, বিশ্ব ইজতেমা ধর্মপ্রাণ মুসলমানদের আত্মিক উন্নতি সাধনের এক অনন্য সম্মিলন। মোমিন মুসলমানদের এ ঐতিহাসিক জমায়েতে আমি বিশ্ব মুসলমানের নিরাপত্তা, কল্যাণ ও শান্তির জন্য মহান আল্লাহর কাছে প্রার্থনা করছি।
বিপি/আর এল
[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]
আপনি এগুলোও পছন্দ করতে পারেন
Uncategorized
৭ মাস আগে
by বাংলা প্রেস
Uncategorized
আন্তরিকতার সঙ্গে দেশসেবা করতে নবীন সেনা কর্মকর্তাদের প্রতি প্রধানমন্ত্রীর আহ্বান
৭ মাস আগে
by বাংলা প্রেস
স্ট্রিট কিচেন-স্পাইস টাউন
সঙ্গীত একাডেমি