৬ মে ২০২৬

বিশ্ব ইজতেমা : জুবায়ের পন্থীদের আখেরি মোনাজাত আজ

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৩৮ পিএম
বিশ্ব ইজতেমা : জুবায়ের পন্থীদের আখেরি মোনাজাত আজ

জাতীয় ডেস্ক : আজ সকাল ১০টায় আখেরি মোনাজাতের মধ্য দিয়ে শেষ হচ্ছে তাবলিগ জামাতের সাদ বিরোধী অংশের ইজতেমা। আখেরি মোনাজাত পরিচালনা করবেন বাংলাদেশের তাবলিগ জামাতের শুরা সদস্য মাওলানা জুবায়ের আহমেদ। অন্যদিকে মাওলানা সাদ অনুসারীদের ইজতেমা শুরু হবে ১৭ ফেব্রুয়ারি।

ইতিমধ্যে আখেরি মোনাজাতে অংশ নিতে লাখো মুসল্লি ইজতেমা ময়দানে উপস্থিত হয়েছেন। এছাড়াও টঙ্গী ও রাজধানীর আশেপাশের বিভিন্ন এলাকা থেকে আখেরি মোনাজাতের অংশ নিতে জড়ো হচ্ছেন হাজারো মুসাল্লি। আয়োজন সুষ্ঠুভাবে শেষ করতে সব ধরনের প্রস্তুতি গ্রহণ করেছে কর্তৃপক্ষ। জেলা ও পুলিশ প্রশাসনের পক্ষ থেকে নেয়া হয়েছে বাড়তি নিরাপত্তা। আজ রাত ১২টার মধ্যে জুবায়েরপন্থিরা ইজতেমা স্থল ত্যাগ করবেন।

এর আগে গতকাল সকালে ফজরের নামাজের পর আম বয়ানের মধ্য দিয়ে শুরু হয় মাওলানা যুবায়ের পন্থীদের বিশ্ব ইজতেমা। রোববার বাদ ফজর শুরু হবে সাদ পন্থীদের ইজতেমা। সোমবার আখেরি মোনাজাতের মধ্য দিয়ে শেষ হবে চারদিনের জমায়েত।

বিপি/আর এল

[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

স্ট্রিট কিচেন-স্পাইস টাউন


স্ট্রিট কিচেন-স্পাইস টাউন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি