বিশ্ব বাজারে বাড়ল জ্বালানি তেলের দাম
বাংলা প্রেস
প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৪১ পিএম
বাংলাপ্রেস ডেস্ক: আন্তর্জাতিক বাজারে বেড়েছে অপরিশোধিত জ্বালানি তেলের দাম। বিশ্বের বৃহত্তম ব্যবহারকারী দেশ যুক্তরাষ্ট্রে মূল্যস্ফীতি কমে আসায় জ্বালানিটির বাজারে ঊর্ধ্বমুখী প্রবণতা দেখা গেছে বলে জানিয়েছেন বাজার সংশ্লিষ্টরা। খবর রয়টার্সের।
অপরিশোধিত জ্বালানি তেলের আন্তর্জাতিক বাজার আদর্শ ব্রেন্টের দাম আজ শুক্রবার আগের দিনের তুলনায় ব্যারেলপ্রতি ৫২ সেন্ট বা দশমিক ৬ শতাংশ বেড়েছে। প্রতি ব্যারেল বেচাকেনা হয়েছে ৮৫ ডলার ৯২ সেন্টে।
অন্যদিকে একইদিন মার্কিন বাজার আদর্শ ওয়েস্ট টেক্সাস ইন্টারমিডিয়েটের (ডব্লিউটিআই) দাম ব্যারেলপ্রতি ৭৩ সেন্ট বা দশমিক ৯ শতাংশ বেড়েছে। প্রতি ব্যারেল লেনদেন হয়েছে ৮৩ ডলার ৩৫ সেন্টে। প্রসঙ্গত, উভয় বাজার আদর্শই আগের দুই সেশনে বেড়েছে।
বিপি/টিআই
[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]
আপনি এগুলোও পছন্দ করতে পারেন
আন্তর্জাতিক
ভেনিজুয়েলার ভূমিকম্পে বিপর্যয়, প্রাণহানি ১০ হাজার ছাড়াতে পারে
২০ ঘন্টা আগে
by বাংলা প্রেস
আন্তর্জাতিক
জন্মসূত্রে নাগরিকত্ব বহালের পক্ষে যুক্তরাষ্ট্রের ৬৯ শতাংশ মানুষ
২২ ঘন্টা আগে
by বাংলা প্রেস
আন্তর্জাতিক
রেকর্ডভাঙা দাবদাহে ফ্রান্সে বিদ্যুৎ বিপর্যয়, তাপমাত্রা ছাড়াতে পারে ৪৩ ডিগ্রি
১ দিন আগে
by বাংলা প্রেস
সঙ্গীত একাডেমি