২১ জুন ২০২৬

বিশ্ব বাবা দিবসে ফোবানার শুভেচ্ছা

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২১ জুন ২০২৬, ১১:৩৪ পিএম
বিশ্ব বাবা দিবসে ফোবানার শুভেচ্ছা

চেয়ারপারসন রবিউল করিম বেলাল এবং নির্বাহী সচিব খালেদ আহমেদ রউফ

নিজস্ব প্রতিবেদক: উত্তর আমেরিকায় বসবাসরত বাংলাদেশিদের বৃহত্তম সংগঠন ফোবানার (ফেডারেশন অব বাংলাদেশি অ্যাসোসিয়েশনস ইন নর্থ আমেরিকা) নির্বাহী কমিটির চেয়ারপারসন রবিউল করিম বেলাল এবং নির্বাহী সচিব খালেদ আহমেদ রউফ বিশ্ব বাবা দিবস উপলক্ষে এক যৌথ বিবৃতিতে বিশ্বের সকল বাবাকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন।
যৌথ বিবৃতিতে নেতৃদ্বয় বলেন, 'বাবা শুধু পরিবারের অভিভাবক নন, তিনি ভালোবাসা, ত্যাগ, দায়িত্ববোধ ও প্রেরণার প্রতীক। একজন সন্তানের জীবনে বাবার ভূমিকা অনন্য ও অপরিসীম। পরিবারের কল্যাণ এবং সন্তানদের উজ্জ্বল ভবিষ্যৎ নিশ্চিত করতে বাবারা আজীবন নিরলস পরিশ্রম করে যান।'
তারা আরও বলেন, 'প্রবাস জীবনের নানা ব্যস্ততা ও প্রতিকূলতার মধ্যেও অসংখ্য বাবা তাদের পরিবার, সন্তান এবং শিকড়ের সঙ্গে নতুন প্রজন্মের সম্পর্ক অটুট রাখতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছেন। তাদের এই ত্যাগ ও অবদান গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করছি।'
বিবৃতিতে ফোবানা নেতৃদ্বয় সকল জীবিত বাবার সুস্বাস্থ্য, সুখ ও দীর্ঘায়ু কামনা করেন এবং যারা পৃথিবী ছেড়ে চলে গেছেন, সেই সব বাবার আত্মার মাগফিরাত ও শান্তি কামনা করেন।
নেতৃদ্বয় বলেন, বিশ্ব বাবা দিবস আমাদের বাবা-মায়ের প্রতি ভালোবাসা, শ্রদ্ধা ও দায়িত্ববোধ পুনরায় স্মরণ করিয়ে দেয়। পারিবারিক মূল্যবোধকে আরও শক্তিশালী করতে এবং আগামী প্রজন্মের মধ্যে তা ছড়িয়ে দিতে সবাইকে এগিয়ে আসতে হবে।'
প্রবাসের সকল সংস্কৃতি পিপাসু বাবা-মাদের চলতি বছর লেবার ডে সপ্তাহান্তে ৪-৬ সেপ্টেম্বর ক্যালিফোর্নিয়ার ইউনিভার্সাল সিটির হিলটন লস অ্যাঞ্জেলেসে অনুষ্ঠিতব্য ৪০তম ফোবানা সম্মেলনে উপস্থিত থাকার জন্য উপস্থিত থাকার জন্য আহবান জানিয়েছেন নেতৃদ্বয়।

* কপিরাইট ২০২৬ বাংলা প্রেস। সর্বস্বত্ব সংরক্ষিত। এই উপাদান প্রকাশ, সম্প্রচার, পুনর্লিখন বা পুনর্বিতরণ করা যাবে না।

বিপি/এসএম
 

[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

আপনি এগুলোও পছন্দ করতে পারেন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি