৪ মে ২০২৬

বিসিসিআই জানাল পাকিস্তান খেলবে না ভারতের বিপক্ষে

Logo
বাংলা প্রেস প্রকাশ: ০৫ ফেব্রুয়ারি ২০২৬, ১১:৪০ পিএম
বিসিসিআই জানাল পাকিস্তান খেলবে না ভারতের বিপক্ষে

বাংলাপ্রেস ডেস্ক:  বাংলাদেশ নিরাপত্তা শঙ্কায় ভারতে যেতে রাজি না হয়ে পাকিস্তানের মতো শ্রীলংকায় গিয়ে বিশ্বকাপ খেলার জোর দাবি জানায়। বাংলাদেশের দাবি নাকোচ করে দিয়ে বিশ্বকাপ থেকেই টাইগারদের ছাটাই করে দেয় আইসিসি।

বাংলাদেশ দলকে বিশ্বকাপ থেকে বাদ দেওয়ার বিষয়টি ভালোভাবে নেয়নি প্রতিবেশী দেশ পাকিস্তান। তারা ঘোষণা দিয়েছে বিশ্বকাপে ভারতের ম্যাচ না খেলার। এতে করে বড় ধরনের আর্থক ক্ষতির মুখে পড়ে যায় আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি)।

গত বুধবার পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরীফ বলেছেন, ‘আমরা টি-টোয়েন্টি বিশ্বকাপ নিয়ে একটি স্পষ্ট অবস্থান নিয়েছি। আমরা ভারতের বিরুদ্ধে ম্যাচ খেলব না। এই সিদ্ধান্ত আমরা গভীরভাবে বিবেচনা করে নিয়েছি এবং এটিকে যথোপযুক্ত সিদ্ধান্ত মনে করছি।’ 

পাকিস্তানের ম্যাচ বয়কট প্রসঙ্গ ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ডের (বিসিসিআই) ভাইস-প্রেসিডেন্ট রাজিব শুক্লা এএনআইকে বলেছেন, ‘বিসিসিআইর এই বিষয়ে (শেহবাজের বক্তব্য) কিছু বলার নেই। আইসিসি’ই এই বিষয়ে সিদ্ধান্ত নেবে, আর যেটা আইসিসি ঠিক করবে, আমরা সেটার অনুসরণ করব।’ সূত্র: যুগান্তর

বিপি>টিডি

[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

আপনি এগুলোও পছন্দ করতে পারেন

স্ট্রিট কিচেন-স্পাইস টাউন


স্ট্রিট কিচেন-স্পাইস টাউন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি