বিশিষ্ট কলামিস্ট লেখক অধ্যাপক কাজী মোনায়েম আর নেই
বাংলা প্রেস
প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৩৯ পিএম

গৌরীপুর (ময়মনসিংহ) সংবাদদাতা : ময়মনসিংহের গৌরীপুর সরকারি কলেজের প্রাক্তন অধ্যাপক, গৌরীপুর প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা সভাপতি বিশিষ্ট সাংবাদিক, লেখক, কলামিস্ট কাজী এম এ মোনায়েম (৭০) আর নেই।
তিনি আজ শুক্রবার দুপুর ১২ টার দিকে গৌরীপুর পৌর শহরে কালীপুর মধ্যম তরফ এলাকায় নিজ বাসায় ইন্তেকাল করেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহী রাজেউন)।
মরহুমের জানাযার নামাজ আজ বিকেল সাড়ে ৫ টায় এ উপজেলার বোকাইনগর ইউনিয়নের কাজীপাড়া নিজ গ্রামে অনুষ্ঠিত হবে।
মৃত্যুকালে তিনি স্ত্রী, ২ ছেলে ও ১ মেয়েসহ অসংখ্য গুগগ্রাহী রেখে যান। তিনি দীর্ঘদিন ধরে বিভিন্ন জটিল রোগে ভুগছিলেন।
বিপি/আর এল
[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]
আপনি এগুলোও পছন্দ করতে পারেন
স্ট্রিট কিচেন-স্পাইস টাউন
সঙ্গীত একাডেমি