৪ মে ২০২৬

বিসিবির পরিচালক হিসেবে দায়িত্ব পাওয়া কে এই রুবাবা দৌলা?

Logo
বাংলা প্রেস প্রকাশ: ০৩ নভেম্বর ২০২৫, ০৮:৫৪ এএম
বিসিবির পরিচালক হিসেবে দায়িত্ব পাওয়া কে এই রুবাবা দৌলা?

বাংলাপ্রেস ডেস্ক:   দেশের পরিচিত কর্পোরেট ব্যক্তিত্ব রুবাবা দৌলা এবার বাংলাদেশ ক্রিকেট বোর্ডে (বিসিবি) নতুন পরিচালক হিসেবে নিয়োগ পেয়েছেন। আজ সোমবার জাতীয় ক্রীড়া পরিষদ (এনএসসি) বিষয়টি নিশ্চিত করেছে। নতুন এনএসসি মনোনীত পরিচালক হিসেবে বোর্ড সভায় যোগ দেওয়ার কথা আছে রুবাবার। 

 

রুবাবা দৌলা সবচেয়ে বেশি পরিচিত কর্পোরেট ব্যক্তিত্ব হিসেবে। তবে দেশের খেলাধুলার সঙ্গেও তিনি যুক্ত আছেন অনেক দিন ধরে। এবার তিনিই যোগ দিলেন ক্রিকেটের সঙ্গে।

রুবাবা বর্তমানে ওরাকল বাংলাদেশের কান্ট্রি ম্যানেজিং ডিরেক্টর হিসেবে দায়িত্ব পালন করছেন। একইসঙ্গে তিনি নেপাল ও ভুটানের কার্যক্রমও দেখছেন। এর আগে তিনি গ্রামীণফোন ও এয়ারটেলের উচ্চপদে দায়িত্ব পালন করেছেন। 

কর্পোরেট জীবনের পাশাপাশি খেলাধুলার প্রশাসনেও তার সক্রিয় ভূমিকা রয়েছে। ২০০৯ থেকে ২০১৫ সাল পর্যন্ত বাংলাদেশ ব্যাডমিন্টন ফেডারেশনের সভাপতি ছিলেন তিনি। বর্তমানে তিনি স্পেশাল অলিম্পিকস বাংলাদেশের বোর্ড সদস্য হিসেবেও কাজ করছেন।

গত ৬ অক্টোবর অনুষ্ঠিত বিসিবি বোর্ড নির্বাচনের পর এনএসসি দুইজন পরিচালক মনোনীত করেছিল— ইশফাক আহসান ও ইয়াসির মোহাম্মদ ফয়সল আশিক। কিন্তু ইশফাকের মনোনয়ন ঘিরে বিতর্ক শুরু হয়। জানা যায়, তিনি একসময় ক্ষমতাসীন আওয়ামী লীগের সঙ্গে যুক্ত ছিলেন এবং সর্বশেষ জাতীয় নির্বাচনে চাঁদপুর-২ আসন থেকে দলীয় মনোনয়ন চেয়েছিলেন।

এনএসসি প্রথমে তার অপসারণের কথা জানিয়েছিল, তবে পরে পরিষ্কার করে জানানো হয় যে, ইশফাক স্বেচ্ছায় পদত্যাগ করেছেন। এরপরই তার জায়গায় রুবাবা দৌলাকে নিয়োগ দেওয়া হয়।


বিপি>টিডি

[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

আপনি এগুলোও পছন্দ করতে পারেন

স্ট্রিট কিচেন-স্পাইস টাউন


স্ট্রিট কিচেন-স্পাইস টাউন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি