১৯ জুন ২০২৬

বিশেষ ফ্লাইটে কাল দেশে ফিরছেন এন্ড্রু কিশোর

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৩৯ পিএম
বিশেষ ফ্লাইটে কাল দেশে ফিরছেন এন্ড্রু কিশোর

বাংলাপ্রেস ডেস্ক: সিঙ্গাপুর থেকে চিকিৎসা শেষে আট মাস পর দেশে ফিরছেন সংগীতশিল্পী এন্ড্রু কিশোর। আগামীকাল বুধবার (১৩ মে) সিঙ্গাপুর এয়ারলাইন্সের একটি বিশেষ ফ্লাইটে তার দেশে ফেরার কথা রয়েছে। বিষয়টি নিশ্চিত করেছেন শিল্পীর ঘনিষ্ঠজনরা।

এন্ড্রু কিশোরের ঘনিষ্ঠজন সংগীতশিল্পী মোমিন বিশ্বাস সময় সংবাদকে বলেন, দাদা অনেক ভালো আছেন। তাকে অনেক আগে থেকেই দেশে ফিরেয়ে আনার প্রস্তুতি ছিল। কিন্তু করোনার কারণে তা পিছেয়ে যায়। এখন দাদার দেশে ফেরার বিষয়টি এয়ারলাইন্সের ওপর। তাদের ওপর নির্ভর করছে দাদার ফেরা।

এদিকে আগামীকাল দেশে ফেরার কথা নিশ্চিত করেছেন প্রযোজনা প্রতিষ্ঠান লেজার ভিশনের ব্যবস্থাপনা পরিচালক মাজহারুল ইসলাম। তিনি জানান, সব ঠিক থাকলে আগামীকাল দেশে ফিরছেন বরেণ্য এ শিল্পী।

উন্নত চিকিৎসার জন্য গত বছরের ৯ সেপ্টেম্বর সিঙ্গাপুরে যান এন্ড্রু কিশোর। সেখানে গিয়ে তার শরীরে ক্যান্সার ধরা পড়ে। এরপর তিনি সিঙ্গাপুর জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন। প্লেব্যাক সম্রাট খ্যাত সংগীতশিল্পীকে ছয়টি ধাপে মোট ২৪টি কেমোথেরাপি দেয়া হয়। এরমধ্যে অনেকটাই সুস্থ হয়ে উঠেছেন তিনি।

জানা গেছে, তিন মাস পর নিয়মিত চেকআপের জন্য আবারও তাকে সিঙ্গাপুর যেতে হবে।

বিপি/কেজে

[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

আপনি এগুলোও পছন্দ করতে পারেন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি