৪ মে ২০২৬

বিশেষ চুক্তিতে নেইমারের পাশে ইয়ামাল

Logo
বাংলা প্রেস প্রকাশ: ৩০ জানুয়ারী ২০২৬, ১১:৪৪ পিএম
বিশেষ চুক্তিতে নেইমারের পাশে ইয়ামাল

নেইমারের সঙ্গে ইয়ামাল

বাংলাপ্রেস ডেস্ক:  নেইমারের প্রতি অনুরাগের কথা সবসময়ই বলেন লামিনে ইয়ামাল। গত মৌসুম শেষে ছুটি কাটাতে ব্রাজিলে গিয়ে নেইমারের সঙ্গে দেখাও করেন তিনি।

এবার ২০২৬ বিশ্বকাপ নিয়ে দুজনের একটি পরিকল্পনার কথা জানালেন বার্সেলোনার তরুণ স্প্যানিশ তারকা। যুক্তরাষ্ট্র, মেক্সিকো ও কানাডায় আগামী জুনে বসবে বিশ্বকাপ।

ইয়ামাল জানালেন, বিশ্বকাপে ব্রাজিল ও স্পেন ফাইনালে মুখোমুখি হলে একসঙ্গে ছুটিতে যেতে নেইমারের সঙ্গে সম্মত হয়েছেন তিনি, ‘নেইমারের সঙ্গে একটি চুক্তি করেছি : যদি স্পেন ও ব্রাজিল বিশ্বকাপের ফাইনালে মুখোমুখি হয়, তাহলে আমরা একসঙ্গে ছুটিতে যাব।’

গোল করলে নেইমারের প্রতি সম্মান জানিয়ে বিশেষ উদযাপন করবেন বলেও জানান বার্সেলোনা তারকা। বিশ্বকাপে স্পেনের গুরুত্বপূর্ণ সদস্য হতে পারেন ইয়ামাল। আসরের ফেভারিটদের মধ্যে থাকবে ২০১০ সালের চ্যাম্পিয়ন স্পেন।

বিপি>টিডি

[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

আপনি এগুলোও পছন্দ করতে পারেন

স্ট্রিট কিচেন-স্পাইস টাউন


স্ট্রিট কিচেন-স্পাইস টাউন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি