২৫ জুন ২০২৬

বিরিয়ানির লোভে ‘জয় বাংলা’ স্লোগান, এরপর যা ঘটল

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২৫ জুন ২০২৬, ০১:৩৫ পিএম
বিরিয়ানির লোভে ‘জয় বাংলা’ স্লোগান, এরপর যা ঘটল

ছবি: সংগৃহীত

লোহাগড়া (নড়াইল) প্রতিনিধি:   নড়াইলের লোহাগড়ায় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকী পালনকে কেন্দ্র করে ‘জয় বাংলা’ স্লোগান দেওয়ার অভিযোগে দুজনকে গ্রেফতার করেছে পুলিশ। জানা গেছে, তাদের বিরিয়ানি খাওয়ানোর লোভ দেখিয়েছেন এক আওয়ামী লীগ নেতা।

মঙ্গলবার (২৩ জুন) রাতে উপজেলার জয়পুর ইউনিয়নের চাচই গ্রাম থেকে ওই দুজনকে গ্রেফতার করে পুলিশ।

গ্রেফতাররা হলেন- লোহাগড়া উপজেলার জয়পুর ইউনিয়নের চাচই গ্রামের বাদশা তালুকদারের ছেলে মো. মজনু তালুকদার (২৭) ও একই গ্রামের মন্টু মোল্যার ছেলে মোতায়ের মোল্যা (১৮)।

পুলিশ সূত্রে জানা গেছে, মঙ্গলবার বিকালে লোহাগড়া রেলস্টেশন এলাকায় আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে কেক কাটা এবং ‘জয় বাংলা’ স্লোগান দেওয়ার ঘটনা ঘটে। এ অভিযোগের ভিত্তিতে রাতে অভিযান চালিয়ে ওই দুই যুবককে গ্রেফতার করা হয়।

স্থানীয় সূত্রে জানা গেছে, উপজেলা বঙ্গবন্ধু পরিষদের সাধারণ সম্পাদক মো. সালাউদ্দিন তাদের বিরিয়ানি খাওয়ানোর প্রলোভন দেখিয়ে সেখানে নিয়ে গিয়েছিল। পরে ঘটনাটি জানাজানি হলে পুলিশ ব্যবস্থা নেয়।

লোহাগড়া থানার ওসি মো. আব্দুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, গ্রেফতারদের আইনি প্রক্রিয়া শেষে আদালতে পাঠানো হয়েছে। সূত্র: যুগান্তর

বিপি>টিডি

[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি