১৯ জুন ২০২৬

বিরাট পত্নী আনুশকা, নায়িকার যত প্রেমলীলা

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৩৮ পিএম
বিরাট পত্নী আনুশকা, নায়িকার যত প্রেমলীলা

বিনোদন ডেস্ক: ২০১৭ সালের ডিসেম্বরে ইতালিতে নিজেদের ডেস্টিনেশন ওয়েডিং সেরেছেন বলিউড অভিনেত্রী আনুশকা শর্মা এবং ভারতের জাতীয় দলের অধিনায়ক বিরাট কোহলি। একেবারে দারুণভাবে জীবনের রেল লাইনে দৌড়াচ্ছে তাদের লাভ এক্সপ্রেস। তবে বিরাটই কিন্তু অনুশকার প্রেম জীবনের প্রথম পুরুষ নন। এমনকি জাতীয় দলের এক ক্রিকেটারের সঙ্গেও একসময় ডেট করেছেন অভিনেত্রী। তবে এর আগেও নায়িকার প্রেমের তালিকা কিন্তু নেহাতই ছোট নয়।

এক টিভি শো-তে আনুশকা নিজে জানিয়েছিলেন তার এক মডেল বয়ফ্রেন্ডের কথা। যার নাম জোহেব ইউসুফ। তিনি ওটিতে পড়াশুনো করতেন। এরপরে মুম্বাইতে মডেলিং করতে আসার পরে দেখা হয় আনুশকার সঙ্গে। প্রথমে বন্ধুত্ব আর এরপরেই প্রেম।

তবে সে প্রেম বেশি দিন টিকে নি। এরপরে আনুশকা শর্মা প্রেম করেন দীপিকা পাড়ুকোনের স্বামী রণবীর সিং এর সঙ্গে। যদিও এই কথা কখনোই মুখ ফুটে বলেননি তারা।

শুধু এখানেই প্রেমের তালিকা শেষ নয় আনুশকার। বলিউডের নায়ক শাহিদ কাপুরের সঙ্গে ছিলো লিভ-ইন রিলেশন। নায়কের সঙ্গে লিপ লকড চুম্বনরত অবস্থায় দেখা গিয়েছিল অভিনেত্রীকে। ‘বদমাশ কোম্পানি’ ছবিতে একসঙ্গে কাজ করেছিলেন দু’জনে। তবে ‘মেরি ব্রাদার কী দুলহান’ ছবির সাফল্যে পরে এক পার্টি দিয়েছিলেন তারা। আর সেখানেই চুম্বনরত অবস্থায় ধরা পড়ে যান।

এতো গেলো গ্ল্যামার দুনিয়ায় আনুশকার প্রেমের গল্প। এ দুনিয়ার বাহিরেও প্রেম করেছিলেন অভিনেত্রী। ক্রিটেক দুনিয়ায় বিরাট কোহলির আগে সুরেশ রায়নার সঙ্গে প্রেম ছিলো আনুশকার। তারা কিছুদিন ডেটও করেছিলেন বলে খবর রটে।

তবে রায়না জানিয়েছিলেন তার পরিবার প্রাচীনপন্থী। তারা বিনোদন দুনিয়ার কারোর সঙ্গে সম্পর্ক মেনে নেবেন না। ২০১২ সালে ভারতের ইংল্যান্ড সফরের সময় এই ডেট করেছিলেন তারা।

বিপি/কেজে

[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি