৮ মে ২০২৬

বিপজ্জনক গোষ্ঠীশাসন গণতন্ত্রের জন্য হুমকি: বাইডেন

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৪১ পিএম
বিপজ্জনক গোষ্ঠীশাসন গণতন্ত্রের জন্য হুমকি: বাইডেন
  আবু সাবেত: যুক্তরাষ্ট্রে বিপজ্জনক গোষ্ঠীশাসন প্রতিষ্ঠিত হচ্ছে বলে সতর্ক করেছেন দেশটির বিদায়ী প্রেসিডেন্ট জো বাইডেন। বাইডেন বলেন, বিপুল সম্পদ, ক্ষমতা, প্রতিপত্তি নিয়ে একটি গোষ্ঠীর শাসন প্রতিষ্ঠিত হতে যাচ্ছে। এটি দেশের অভ্যন্তরীণ গণতন্ত্রের জন্য হুমকি। আমাদের মৌলিক অধিকার, স্বাধীনতা রক্ষার জন্য সবাইকে এগিয়ে যেতে হবে।
রিপাবলিকান প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দায়িত্ব নেওয়ার কিছুদিন আগে জাতির উদ্দেশে দেওয়া বিদায়ী ভাষণে এ কথা বলেছেন বাইডেন। বুধবার হোয়াইট হাউসের ওভাল অফিস থেকে এই ভাষণ দেন বাইডেন।
মার্কিনিদের মধ্যে ভুল তথ্য ছড়িয়ে দেওয়া হচ্ছে বলে সতর্ক করেছেন প্রেসিডেন্ট জো বাইডেন। গণমাধ্যমের স্বাধীনতা খর্ব হচ্ছে বলেও জানিয়েছেন তিনি।
বাইডেন বলেন, মার্কিনিরা ভুল তথ্য, অপ তথ্যের নিচে চাপা পড়েছে। এতে ক্ষমতার অপব্যবহারের সুযোগ তৈরি হবে।
করোনা মহামারীর কথা তুলে ধরে বাইডেন বলেন, চার বছর আগে, আমরা এক বিপদের শীতকাল আর সম্ভাবনার শীতকালের মাঝে দাঁড়িয়েছিলাম। কিন্তু আমরা আমেরিকান হিসেবে ঐক্যবদ্ধ হই এবং আমরা বিপদ পার হই। আমরা আরও শক্তিশালী, আরও সমৃদ্ধ এবং নিরাপদ হিসেবে বেড়িয়ে আসি।‘ ভাষণে বাইডেন সামাজিক যোগাযোগ মাধ্যম ও কৃত্তিম বুদ্ধিমত্তা এআই এর গভীর সম্ভাবনা এবং ঝুঁকি সম্পর্কে দেশবাসীকে সতর্ক করেন। তবে ভাষণে বাইডেন তার প্রশাসনের ভূয়সী প্রশংসা করেন এবং গত চার বছরের কৃতিত্ব তুলে ধরেন। তিনি তার প্রশাসনের কৃতিত্বের জন্য গর্বিত বলেও জানান বাইডেন। প্রশাসনের সফলতা সম্পর্কে বাইডেন বলেন, “আমরা একসাথে যা করেছি তার সম্পূর্ণ প্রভাব অনুভব করতে সময় লাগবে। আমরা বীজ রোপণ করেছি, তারা বড় হবে এবং আগামী কয়েক দশক ধরে ফুলে উঠবে। তবে অলিগার্ক সম্পর্কে মার্কিনিদের সতর্কতা দিলেও আশাবাদী দৃষ্টিভঙ্গি এগিয়ে নিয়ে যাওয়ার জন্য অনুরোধ করে ভাষণ শেষ করেন বিদায়ী মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন।
ভাষণে জলবায়ু পরিবর্তন নিয়েও কথা বলেন বাইডেন। তিনি বলেন, জলবায়ু পরিবর্তন রোধে আমরা যে পদক্ষেপ নিয়েছি ক্ষমতাশালীরা তাঁদের অনিয়ন্ত্রিত প্রভাব খাঁটিয়ে সেগুলো নষ্ট করে দিতে চায়। যুক্তরাষ্ট্রের নবনির্বাচিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জলবায়ু পরিবর্তন ইস্যুকে এর আগে তামাশা বলে মন্তব্য করেছিলেন। বিপি।এসএম
[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

আপনি এগুলোও পছন্দ করতে পারেন

স্ট্রিট কিচেন-স্পাইস টাউন


স্ট্রিট কিচেন-স্পাইস টাউন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি