৪ মে ২০২৬

বিপিএলের উদ্বোধনী অনুষ্ঠান মাতাবেন যারা

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৩৯ পিএম
বিপিএলের উদ্বোধনী অনুষ্ঠান মাতাবেন যারা

বাংলাপ্রেস ডেস্ক: আর মাত্র তিন দিন পরই পর্দা উঠতে যাচ্ছে বঙ্গবন্ধু বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিবিপিএল)। আগামী ৮ তারিখ বিকেলে মিরপুর শের ই বাংলা স্টেডিয়ামে প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপস্থিতিতে উদ্বোধন হবে বিপিএলের বিশেষ আসরের।

যেহেতু এটি বিপিএলের বিশেষ আসর, তাই বিভিন্ন পরিকল্পনাও নিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড বিসিবি। তার মধ্যে অন্যতম আকর্ষণ ‘উদ্বোধনী’ অনুষ্ঠান।

উদ্বোধনী অনুষ্ঠানে থাকবেন দুই বলিউড সুপারস্টার সালমান খান ও ক্যাটরিনা কাইফ। এছাড়াও বলিউডের দুই সঙ্গীত তারকা সনু নিগম ও কৈলাশ খের। তাদের পাশাপাশি থাকছেন দেশী ব্যান্ড তারকা জেমস। থাকবেন মমতাজও।

আজ বুধবার (৪ ডিসেম্বর) এমনটাই জানালেন বিপিএল গভর্নিং কাউন্সিলের চেয়ারম্যান শেখ সোহেল।

‘সালমান খান, ক্যাটরিনার কথা তো আগেই বলেছি। কৈলাশ খের, সনু নিগমকেও আমরা নিশ্চিত করেছি। বাংলাদেশ থেকে থাকছে মমতাজ ও জেমস।’

উদ্বোধনী অনুষ্ঠানে বেশিরভাগ দর্শকই থাকবেন ভিআইপ। গতকাল মঙ্গলবার বিসিবি প্রধান এমনটাই জানান।

‘দুই সাইডে যদি বন্ধ থাকে সেক্ষেত্রে ভিআইপিদের জন্য কিছু ব্যবস্থা করতে পারব। সো, সেটা নিয়ে আজকে মিটিং করলাম। কতজন দেখবে, কয়টা টিকিট দেয়া হবে। তবে সব মিলে ৮ হাজার দর্শকের বেশি মানুষ উদ্বোধনী অনুষ্ঠান দেখতে পারবে বলে মনে হয় না।’

উদ্বোধনী অনুষ্ঠান শুরু হবে বিকেল ৪টা থেকে, শেষ হবে রাত ১০টায়। সাধারণ দর্শকদের জন্য গেট খুলে দেয়া হবে বিকেল ৩টায় আর বন্ধ হবে সাড়ে ৫টায়। ৮ ডিসেম্বর উদ্বোধন হবার দুইদিন পর অর্থাৎ ১১ ডিসেম্বর থেকে শুরু হবে মাঠের লড়াই।

বিপি/কেজে

[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

আপনি এগুলোও পছন্দ করতে পারেন

স্ট্রিট কিচেন-স্পাইস টাউন


স্ট্রিট কিচেন-স্পাইস টাউন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি