৫ মে ২০২৬

বিপিএলের উদ্বোধনী অনুষ্ঠান দেখা যাবে ৩ চ্যানেলে

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৩৯ পিএম
বিপিএলের উদ্বোধনী অনুষ্ঠান দেখা যাবে ৩ চ্যানেলে

বাংলাপ্রেস ডেস্ক : ৮ ডিসেম্বর মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে বাংলাদেশ প্রিমিয়ার লিগের বিশেষ আসর বঙ্গবন্ধু বিপিএলের জমকালো অনুষ্ঠান। এই জমকালো অনুষ্ঠান সরাসরি সম্প্রচার করবে ৩টি বেসরকারি টেলিভিশন চ্যানেল। সেগুলো হচ্ছে গাজী টিভি, মাছরাঙা টিভি ও নিউজ২৪।

শুধু টিভি চ্যানেল দেখাবে যে তাই নয়,বড় পর্দায় এই অনুষ্ঠান দেখা যাবে দেশের সাতটি বিভাগসহ ঢাকা শহরের বিশেষ কিছু জায়গায়।

এই প্রসঙ্গে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) প্রেসিডেন্ট নাজমুল হাসান পাপন বিষয়টি নিশ্চিত করেন। তিনি বলেন, আগে যা দেখা যায়নি; এবারের বিপিএলের উদ্বোধনী অনুষ্ঠানে তাই দেখানো হবে। ৩টি চ্যানেলে আমরা সেগুলো দেখাব। গাজী টিভি, মাছরাঙা টিভি ও নিউজ২৪ নান্দনিক উপস্থাপনাগুলো সরাসরি সম্প্রচার করবে।

এবারের বিপিএলের উদ্বোধনী অনুষ্ঠানের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বিশেষ এই অনুষ্ঠানে দর্শক মাতাবেন ভাইজানখ্যাত বলিউড তারকা সালমান খান এবং শিলা কা জওয়ানি ক্যাটরিনা কাইফ। এ দুই সুপারস্টার ছাড়া পারফরম করবেন উপমহাদেশ কাঁপানো বলি সঙ্গীতশিল্পী সনু নিগম ও কপীলাশ খের।

ইতিমধ্যে ‘নজিরবীহিন’ উদ্বোধনী অনুষ্ঠানের টিকিটের মূল্য নির্ধারণ করেছে বিসিবি। এজন্য ৮ হাজার টিকিট বরাদ্দ দেয়া হয়েছে। এর মধ্যে ৫ হাজার টিকিট সর্বসাধারণের জন্য। টিকিটের সর্বনিম্ন মূল্য নির্ধারণ করা হয়েছে ১ হাজার টাকা। সর্বোচ্চ মূল্য ধরা হয়েছে ১০ হাজার টাকা। এই অনুষ্ঠানের টিকিট মূল্যসহ প্রাপ্তিস্থান প্রকাশ করেছে বোর্ড। টিকিট পাওয়া যাচ্ছে অনলাইনসহ মোট ৮টি জায়গায়।

বিপি/আর এল

[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

আপনি এগুলোও পছন্দ করতে পারেন

স্ট্রিট কিচেন-স্পাইস টাউন


স্ট্রিট কিচেন-স্পাইস টাউন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি