৪ মে ২০২৬

বিপিএলের মঞ্চ কাঁপাতে আসছেন ভারত-পাকিস্তানের দুই সুন্দরী

Logo
বাংলা প্রেস প্রকাশ: ১১ ডিসেম্বর ২০২৫, ০৫:৩০ এএম
বিপিএলের মঞ্চ কাঁপাতে আসছেন ভারত-পাকিস্তানের দুই সুন্দরী

বাংলাপ্রেস ডেস্ক:   ২৬ ডিসেম্বর সিলেট টাইটান্স–রাজশাহী ওয়ারিয়র্স এবং চট্টগ্রাম রয়্যালস–নোয়াখালী এক্সপ্রেসের ম্যাচ দিয়ে শুরু হতে যাচ্ছে বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) ১২তম আসরের। নতুন আসরকে আসরকে নতুনভাবে উপস্থাপন করতে ধারাভাষ্য ও উপস্থাপনা দলে বেশ কিছু চমক এনেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।

উপস্থাপিকাদের তালিকায় যুক্ত হয়েছেন পাকিস্তানের জয়নব আব্বাস এবং ভারতের রিধিমা পাঠক। মঙ্গলবার (৯ ডিসেম্বর) বিসিবি নিজেদের ফেসবুক পেজে পৃথক দুটি ভিডিওর মাধ্যমে বিষয়টি নিশ্চিত করে। জয়নব আব্বাস কিছু ম্যাচে ধারাভাষ্যও দিতে পারেন।

ধারাভাষ্য টিমে থাকছেন দেশ-বিদেশের পরিচিত বেশ কয়েকজন মুখ। পাকিস্তানের সাবেক ক্রিকেটার রমিজ রাজা এবং ইংল্যান্ডের কিংবদন্তি ড্যারেন গফ ইতোমধ্যেই নিশ্চিত হয়েছেন। আইএল টি-টোয়েন্টি শেষ করে ৫ জানুয়ারি যোগ দেবেন মার্ক নিকোলাস মরিসন।

প্রথমবারের মতো বিপিএলে ধারাভাষ্য দিতে আসছেন ওয়াকার ইউনুস। এছাড়া শ্রীলঙ্কার এক সাবেক পেসার পারভেজ মাহরুফ, অস্ট্রেলিয়ার জেমি কক্স এবং ওয়েস্ট ইন্ডিজের স্যামুয়েল বদ্রিকেও দেখা যাবে ধারাভাষ্যে।

বাংলাদেশি ধারাভাষ্যকারদের মধ্যে থাকছেন আতহার আলী খান, শামীম আশরাফ চৌধুরি, মাজহার উদ্দিন অমি এবং সমন্বয় ঘোষ। বিপিএল গভর্নিং কাউন্সিল জানায়, এখন পর্যন্ত মোট ১১ জন ধারাভাষ্যকারকে চূড়ান্ত করা হয়েছে।

৩৪ ম্যাচের এ বিপিএল শুরু হবে সিলেটের মাঠ থেকে। সিলেট ও চট্টগ্রামে সমান ১২টি করে ম্যাচ হবে। বাকিগুলো—এলিমিনেটর, কোয়ালিফায়ার ও ফাইনালসহ ১০টি ম্যাচ—ঢাকার মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে আয়োজন করা হবে। উদ্বোধনী অনুষ্ঠান হবে ২৪ ডিসেম্বর ঢাকায়, আর ফাইনাল অনুষ্ঠিত হবে আগামী বছরের ২৩ জানুয়ারি।

বিপি>টিডি

[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

আপনি এগুলোও পছন্দ করতে পারেন

স্ট্রিট কিচেন-স্পাইস টাউন


স্ট্রিট কিচেন-স্পাইস টাউন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি