বিপিএলে দল পেলেন মুশফিক মুমিনুল মাহমুদউল্লাহ
বাংলা প্রেস
প্রকাশ: ৩০ নভেম্বর ২০২৫, ০৯:২৩ পিএম
বাংলাপ্রেস ডেস্ক: অবশেষে দল পেয়েছেন মুশফিকুর রহিম ও মাহমুদউল্লাহ রিয়াদ। প্রথম ডাকে অবিক্রিত ছিলেন এই দুই অভিজ্ঞ ক্রিকেটার।
নিয়ম অনুযায়ী, ৩৫ লাখ টাকা ভিত্তিমূল্যের ‘বি’ ক্যাটাগরিতে থাকা মুশফিক–মাহমুদউল্লাহকে ২২ লাখ টাকা ভিত্তিমূল্যের ‘সি’ ক্যাটাগরি থেকে নিলামে তোলার কথা ছিল।
কিন্তু তাদের প্রতি ‘সম্মান’ দেখিয়ে তা করা হয়নি। ৩৫ লাখ টাকা ভিত্তিমূল্যে মাহমুদউল্লাহকে রংপুর রাইডার্স ও মুশফিকুর রহিমকে কিনেছে রাজশাহী ওয়ারিয়র্স।
আরেক অভিজ্ঞ ক্রিকেটার মুমিনুল হকও প্রথম ডাকে অবিক্রিত ছিলেন। তাকে ২২ লাখ টাকা ভিত্তিমূল্যে নিয়েছে সিলেট টাইটানস।
বিপি>টিডি
[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]
আপনি এগুলোও পছন্দ করতে পারেন
স্ট্রিট কিচেন-স্পাইস টাউন
সঙ্গীত একাডেমি