৫ মে ২০২৬

বিপিএল উদ্বোধনী অনুষ্ঠানে আসছে সালমান খান ও ক্যাটরিনা কাইফ

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৩৯ পিএম
বিপিএল উদ্বোধনী অনুষ্ঠানে আসছে সালমান খান ও ক্যাটরিনা কাইফ

বাংলাপ্রেস ডেস্ক : মিরপুরে ব্যস্ত জনজীবনে একটু ভিন্ন স্বাদ নিয়ে হাজির হবেন বলিউড সুপারস্টার সালমান খান ও ক্যাটরিনা কাইফ। বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) আসন্ন আসরে উদ্বোধনী অনুষ্ঠান রাঙাতে বলিউড সুপারস্টার সালমান খান ও ক্যাটরিনা কাইফকে আনার চেষ্টা করছে আয়োজক কমিটি।

রোববার মিরপুরে বিসিবি পরিচালক শেখ সোহেল সংবাদমাধ্যমকে বলেন, আমরা দুই বলিউড সুপারস্টার সালমান খান ও ক্যাটরিনা কাইফকে উদ্বোধনী অনুষ্ঠানের জন্য নিশ্চিত করেছি। তারা স্টেজ পারফর্ম করবেন।

তিনি আরও বলেন, বাংলাদেশ থেকে শিল্পী হিসেবে মমতাজ থাকবেন। গানের জন্য আরও থাকছেন এই মুহূর্তে বিশ্ব সঙ্গীতের দুই সাড়া জাগানো শিল্পী। এখনও তারা নিশ্চিত নয় বলে নাম বলব না। আশা করছি, আজকালের মধ্যেই তাদের অংশগ্রহণ নিশ্চিত করতে পারব।

আগামী ১১ ডিসেম্বর চট্টগ্রাম চ্যালেঞ্জার্স এবং সিলেট থান্ডারের মধ্যকার ম্যাচ দিয়ে মাঠে গড়াবে বঙ্গবন্ধু বিপিএল। তার আগে ৮ ডিসেম্বর হবে টুর্নামেন্টের উদ্বোধনী অনুষ্ঠান।

বিপিএলের উদ্বোধনী অনুষ্ঠান শুরু হবে বিকাল ৪টায়। মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে অনুষ্ঠিতব্য এ আয়োজন শেষ হবে রাত ১০টায়।

বিপি/আর এল

[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

আপনি এগুলোও পছন্দ করতে পারেন

স্ট্রিট কিচেন-স্পাইস টাউন


স্ট্রিট কিচেন-স্পাইস টাউন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি