১০ মে ২০২৬

বিওএ’র সভাপতি হলেন সেনাপ্রধান ওয়াকার-উজ-জামান

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৪১ পিএম
বিওএ’র সভাপতি হলেন সেনাপ্রধান ওয়াকার-উজ-জামান
বাংলাপ্রেস ডেস্ক: বাংলাদেশ অলিম্পিক অ্যাসোসিয়েশনের (বিওএ) নতুন সভাপতি হিসেবে নির্বাচিত হয়েছেন সেনাবাহিনীর প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান। শুক্রবার (২৫ অক্টোবর) বিকেলে জাতীয় ক্রীড়া পরিষদের (এনএসসি) সচিব আমিনুল ইসলাম এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান। বিজ্ঞপ্তিতে বলা হয়, বাংলাদেশ অলিম্পিক অ্যাসোসিয়েশনের (বিওএ) সভাপতি নির্বাচন ২০২৪ এর একক প্রার্থী হিসেবে জেনারেল ওয়াকার-উজ-জামানকে বিওএর সভাপতি পদে আনুষ্ঠানিকভাবে নির্বাচিত ঘোষণা করা হলো। এর আগে, নির্বাচনী প্রক্রিয়ায় এই পদে সেনাপ্রধান একাই মনোনয়নপত্র কেনেন এবং জমা দেন। আনুষ্ঠানিক কিছু প্রক্রিয়া শেষে আজ চূড়ান্ত প্রার্থী তালিকা ঘোষণার দিনই তাকে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত ঘোষণা করল এনএসসি। উল্লেখ্য, অন্তর্বর্তী সরকার দায়িত্ব নেওয়ার পর সাবেক সেনাপ্রধান জেনারেল এস এম শফিউদ্দিন আহমেদ ব্যক্তিগত কারণ দেখিয়ে বিওএর সভাপতি পদ থেকে অব্যাহতি নেন।   বিপি/কেজে
[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

আপনি এগুলোও পছন্দ করতে পারেন

স্ট্রিট কিচেন-স্পাইস টাউন


স্ট্রিট কিচেন-স্পাইস টাউন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি