৫ মে ২০২৬

বিনা কারণে কাউকে গ্রেফতার করা হচ্ছে না : কে এম নূরুল হুদা

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৩৮ পিএম
বিনা কারণে কাউকে গ্রেফতার করা হচ্ছে না : কে এম নূরুল হুদা

বাংলাপ্রেস অনলাইন : প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কে এম নূরুল হুদা বলেছেন, বিনা কারণে কাউকে গ্রেফতার করা হচ্ছে না। পুলিশ নির্বাচন কমিশনের (ইসি) কথা মতো চলছে। তফসিল ঘোষণার পর ইসির কথার বাইরে কাউকে গ্রেফতার করা হয়নি।

শনিবার সকালে আগারগাঁওয়ে নির্বাচন ভবনে মেজিস্ট্রেটদের সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের ব্রিফিংয়ে তিনি এসব কথা বলেন।

সিইসি বলেন, নির্বাচনে লেভেল প্লেয়িং ফিল্ড (সমতল ক্রীড়াভূমি) বজায় রয়েছে। সেটি থাকবে। সিইসি বলেন, আমাদের কথা পুলিশ মান্য করে। আমাদের কথার বাইরে গিয়ে বিনা কারণে কাউকে গ্রেফতার করে না। আইন মতো যেভাবে আমাদের যাওয়া দরকার, আমরা সেভাবে যাচ্ছি।

এর আগে দেশের বিভিন্ন জেলার মেজিস্ট্রেটদের নিয়ে সিইসির উপস্থিতিতে বৈঠক করে নির্বাচন কমিশন।নির্বাচন সামনে রেখে তাদের নানা দিক নির্দেশনা দেয়া হয়েছে বৈঠকে।

এদিন ঢাকা, ময়মনসিংহ, কুমিল্লা, নারায়নগঞ্জ, গাজীপুর, কিশোরগঞ্জ, শেরপুরসহ কয়েকটি জেলার নির্বাহী ম্যাজিস্ট্রেটরা যোগ দিয়েছেন। নির্বাহী ম্যাজিস্ট্রেটদের ব্রিফিংয়ের প্রথম দিন আজ। তিন দিনব্যাপী এই ব্রিফিং শেষ হবে আগামী সোমবার।

বাংলাপ্রেস/আর এল

[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

স্ট্রিট কিচেন-স্পাইস টাউন


স্ট্রিট কিচেন-স্পাইস টাউন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি