৮ মে ২০২৬

বইমেলা শুরু হচ্ছে ২ ফেব্রুয়ারি

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৩৯ পিএম
বইমেলা শুরু হচ্ছে ২ ফেব্রুয়ারি

বাংলাপ্রেস ডেস্ক: ঢাকা সিটি করপোরেশনের নির্বাচন আগামী ১ ফেব্রুয়ারি অনুষ্ঠিত হবে। এ জন্য অমর একুশে গ্রন্থমেলার তারিখ পিছিয়ে ২ ফেব্রুয়ারি করা হয়েছে।

প্রতি বছর একুশে বইমেলা ১ ফেব্রুয়ারি থেকে শুরু হয়। এবার ঢাকার দুই সিটি নির্বাচনের কারণে একদিন পরে শুরু হবে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা এ দিন বই মেলার উদ্বোধন করবেন।

রোববার (১৯ ফেব্রুয়ারি) বাংলা একাডেমির মহাপরিচালক কবি ও লেখক হাবীবুল্লাহ সিরাজী বিষয়টি জানান। তিনি বলেন, নির্বাচনের কারণে ১ ফেব্রুয়ারির পরিবর্তে ২ ফেব্রুয়ারি বিকেল ৩টায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা বইমেলার উদ্বোধন করবেন।

বাংলা একাডেমি প্রাঙ্গণ ও তৎসংলগ্ন সোহরাওয়ার্দী উদ্যানে প্রতিবছর বই মেলার আসর বসে। এ মেলায় দেশি বিদেশি নানা বইয়ের সমাহার ঘটে থাকে। জমে উঠে লেখক, সাহিত্যিক, পাঠক ও প্রকাশকদের মিলনমেলা। প্রতিদিনই প্রকাশিত হয় নতুন নতুন বই।

বিপি/কেজে

[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

স্ট্রিট কিচেন-স্পাইস টাউন


স্ট্রিট কিচেন-স্পাইস টাউন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি