১০ আগস্ট ২০২৬

বিমানে মন্ত্রীর সঙ্গে কোথায় উড়াল দিলেন অপু

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৪০ পিএম
বিমানে মন্ত্রীর সঙ্গে কোথায় উড়াল দিলেন অপু
বাংলাপ্রেস ডেস্ক: দুজন দুই জগতের বাসিন্দা। একজন বিজ্ঞ রাজনীতিক, অন্যজন সফল চিত্রনায়িকা। প্রথমজন বাংলাদেশ সরকারের শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি। দ্বিতীয়জন ‘ঢালিউড কুইন’খ্যাত অপু বিশ্বাস। দুজনের হঠাৎ করেই দেখা হয়ে গেল আকাশ পথে! দুজনেরই গন্তব্য ছিল সৈয়দপুর। অপু বিশ্বাস বিমানে উঠে মন্ত্রীর দেখা পেয়ে আপ্লুত হন। এই বিস্ময় মুঠোফোনের ক্যামেরায় বন্দি করে রাখতে সময় নেননি তিনি। দীপু মনিও হাসিমুখে অপুর এই আবদারে সাড়া দেন। অপু ফেইসবুকে সেই ছবি শেয়ার করে ক্যাপশনে লিখেছেন: ‘ঢাকা থেকে সৈয়দপুর সঙ্গে দীপু আপা।’ অপু বিশ্বাস জানান, দীপু আপা অত্যন্ত ভালো মনের মানুষ। খুবই মিশুক। তার সঙ্গে কথা বলে ভালো লাগলো। শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি সৈয়দপুর যাচ্ছেন জাতীয় বিশ্ববিদ্যালয়ের একটি অনুষ্ঠানে অংশ নিতে। অপু বিশ্বাস যাচ্ছেন ব্যক্তিগত কাজে। এদিকে অপু বিশ্বাস অভিনীত ‘শ্বশুরবাড়ি জিন্দাবাদ’ সিনেমাটি মুক্তির অপেক্ষায় রয়েছে। দেবাশীষ বিশ্বাস পরিচালিত এই সিনেমায় অপুর বিপরীতে অভিনয় করেছেন বাপ্পি চৌধুরী। এ ছাড়া ওপার বাংলায় ‘শটকার্ট’ নামে একটি সিনেমায় অভিনয় করেছেন এই নায়িকা। সিনেমাটি মুক্তির অপেক্ষায় রয়েছে। এ সিনেমার গল্প ও চিত্রনাট্য রচনা করেছেন জনপ্রিয় সংগীতশিল্পী নচিকেতা চক্রবর্তী। অপু বর্তমানে ‘প্রেম প্রিতীর বন্ধন’ সিনেমার শুটিং করছেন। বিপি/কেজে
[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

আপনি এগুলোও পছন্দ করতে পারেন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি