৬ মে ২০২৬

বিমানবন্দরের ডাস্টবিন থেকে ৩০ স্বর্ণের বার উদ্ধার

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৪০ পিএম
বিমানবন্দরের ডাস্টবিন থেকে ৩০ স্বর্ণের বার উদ্ধার
বাংলাপ্রেস ডেস্ক: হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের ডাস্টবিন থেকে সাড়ে ৩ কোটি টাকা মূল‌্যের সাড়ে ৩ কেজি স্বর্ণের বার উদ্ধার করেছে ঢাকা কাস্টমস হাউস। পরিত্যক্ত অবস্থায় এগুলো ডাস্টবিনে পাওয়া যায়। বৃহস্পতিবার (৬ অক্টোবর) সকালে সাড়ে ৯টার দিকে বিমানবন্দরের বে নম্বর-১২ এর পাশের এলাকা থেকে স্বর্ণের বারগুলো উদ্ধার করা হয়। ঢাকা কাস্টমস হাউজের প্রিভেন্টিভ টিমের কর্মকর্তা নাফিস আমিন রিজভি জানান, ডাস্টবিনে স্কচটেপ মোড়ানো দণ্ড আকারের একটি বস্তু পাওয়া যায়। পরে কাস্টমস সেই বস্তুটি খুলে ৩০টি স্বর্ণের বার উদ্ধার করে। এগুলোর আনুমানিক ওজন ৩ কেজি ৪৮০ গ্রাম, যার বাজার মূল্য প্রায় ৩ কোটি ৫০ লাখ টাকা। উদ্ধার করা এসব স্বর্ণের বিষয়ে ফৌজদারি মামলাসহ কাস্টম আইনে যথাযথ ব্যবস্থা নেওয়া হয়েছে বলেও জানান তিনি। বিপি/কেজে
[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

আপনি এগুলোও পছন্দ করতে পারেন

স্ট্রিট কিচেন-স্পাইস টাউন


স্ট্রিট কিচেন-স্পাইস টাউন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি