বিমানবাহিনীকে আরো আধুনিকায়ন করা হবে : প্রধানমন্ত্রী
বাংলাপ্রেস অনলাইন : সততা ও দেশ প্রেমে উদ্বুদ্ধ হয়ে বিমান সেনাদের কাজ করার নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি বলেছেন, আত্মবিশ্বাস ও আত্মমর্যাদা নিয়ে কাজ করে সমুন্নত রাখতে হবে দেশের সার্বভৌমত্ব।
বৃহস্পতিবার (২৫ অক্টোবর) সকালে যশোরে বিমান বাহিনীর মতিউর রহমান ঘাঁটিতে নবনির্মিত বঙ্গবন্ধু কমপ্লেক্স উদ্বোধন করে একথা বলেন শেখ হাসিনা। তিনি বলেন, ‘আগামী নির্বাচনে জয়ী হতে পারলে আরো আধুনিকায়ন করা হবে প্রতিরক্ষাবাহিনীকে।’
বাংলার আকাশসীমার সার্বভৌমত্ব রক্ষায় বাংলাদেশে বিমানবাহিনীকে শক্তিশালী আকাশ প্রতিরক্ষা বাহিনী হিসেবে গড়ে তুলতে এবার যশোরের বিমানঘাঁটি বীরশ্রেষ্ঠ মতিউর রহমানে নির্মাণ করা হল আধুনিক অবকাঠামো সম্পন্ন সামরিক প্রশিক্ষণ কেন্দ্র বঙ্গবন্ধু কমপ্লেক্স। এতে রয়েছে একাডেমিক ট্রেনিং উইং, ফ্লাইং ট্রেনিং উইং, ক্যাডারস ট্রেনিং উইংসহ আন্তর্জাতিক প্রশিক্ষণ কেন্দ্র। সকালে একাডেমি কমপ্লেক্সের উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এরপর আকাশে দৃষ্টিনন্দন ফ্লাইপার্স প্রদর্শন করেন বিমান সৈনিকরা। পরে উপস্থিত বিমান সেনাদের উদ্দেশে বক্তব্য দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি বলেন, ‘আধুনিক ও চৌকস বিমান বাহিনী গড়ে তুলতে আওয়ামী লীগ সরকার ফোর্সেস গোল ২০৩০ বাস্তবায়ন করছে।’
বাংলাপ্রেস/আর এল
আপনি এগুলোও পছন্দ করতে পারেন
আন্তরিকতার সঙ্গে দেশসেবা করতে নবীন সেনা কর্মকর্তাদের প্রতি প্রধানমন্ত্রীর আহ্বান
স্ট্রিট কিচেন-স্পাইস টাউন
সঙ্গীত একাডেমি