বিমান দুর্ঘটনায় মৃতের সংখ্যা ৩৪, চিকিৎসাধীন ৪৮
বাংলা প্রেস
প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৪২ পিএম
বাংলাপ্রেস ডেস্ক: রাজধানীর উত্তরায় মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের বিমান দুর্ঘটনায় মৃতের সংখ্যা বেড়ে ৩৪ জনে দাঁড়িয়েছে। এখন বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন আছেন ৪৮ জন।
আজ রোববার সকাল দশটা পর্যন্ত স্বাস্থ্য মন্ত্রণালয়ের দেওয়া আহত ও নিহতদের পরিসংখ্যানে এ তথ্য জানানো হয়েছে।
এতে বলা হয়েছে, জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইন্সটিটিউটে ১৭ জন, সম্মিলিত সামরিক হাসপাতালে ১৪ জন, ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে একজন মারা গেছেন।
এছাড়া লুবানা জেনারেল হাসপাতাল এন্ড কার্ডিয়াক সেন্টারে অজ্ঞাত একজন, ইউনাইটেড হাসপাতাল লিমিটেডে একজন মারা গেছেন।
এসব হাসপাতালে বর্তমানে ৪৮ জন আহত চিকিৎসাধীন রয়েছেন।
গত ২১ জুলাই দুপুরে উত্তরার মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে বিধ্বস্ত হয় বিমান বাহিনীর একটি প্রশিক্ষণ যুদ্ধবিমান। এতে সেখানকার প্রাইমারি শাখার একটি ভবনের নিচতলায় কয়েকটি কক্ষে আগুন ধরে যায়। এতে বহু শিক্ষার্থী, শিক্ষক ও অভিভাবক হতাহত হন।
[বাংলা প্রেস বিশ্বব্যাপী মুক্তচিন্তার একটি সংবাদমাধ্যম। স্বাধীনচেতা ব্যক্তিদের জন্য নিরপেক্ষ খবর, বিশ্লেষণ এবং মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজ আগের চেয়ে আরও বেশি গুরুত্বপূর্ণ।]
বিপি/কেজে
[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]
আপনি এগুলোও পছন্দ করতে পারেন
বাংলাদেশ
নির্বাচনী প্রতিশ্রুতি বাস্তবায়নে আমাদের ‘নতুন সংগ্রামে’ নামতে হবে
১৫ ঘন্টা আগে
by বাংলা প্রেস
বাংলাদেশ
শুধু জিপিএ-৫ নয়, নতুন প্রজন্মকে বিশ্বমানের করে গড়ে তুলতে হবে: শিক্ষামন্ত্রী
১৫ ঘন্টা আগে
by বাংলা প্রেস
বাংলাদেশ
রোববার থেকে শুরু হচ্ছে পুলিশ সপ্তাহ, উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী
১৬ ঘন্টা আগে
by বাংলা প্রেস
স্ট্রিট কিচেন-স্পাইস টাউন
সঙ্গীত একাডেমি