বিমান দুর্ঘটনায় বিয়ের পাত্র, ভারতীয় অভিবাসী ও ফিগার স্কেটিং চ্যাম্পিয়নের মৃত্যু
বাংলা প্রেস
প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৪২ পিএম
আবু সাবেত: আমেরিকান এয়ারলাইন্সের একটি আঞ্চলিক জেট ও মার্কিন সেনাবাহিনীর ব্ল্যাক হক হেলিকপ্টার গত বুধবার রাতে মাঝ আকাশে সংঘর্ষে লিপ্ত হলে বিমানে থাকা সকল ৬৭ জন যাত্রীর মৃত্যুর আশঙ্কা করা হচ্ছে। যা এক হৃদয়বিদারক শোকের ছায়া ফেলেছে বহু পরিবারের ওপর। এই শোকাবহ দিনটি ২০০১ সালের পর মার্কিন যুক্তরাষ্ট্রের সবচেয়ে ভয়াবহ বিমান দুর্ঘটনা হিসেবে স্মরণীয় হয়ে থাকবে।
দুর্ঘটনার ভয়াবহ বিবরণ প্রকাশ পাওয়ার সাথে সাথে নিহতদের পরিচয় নিশ্চিত করা হচ্ছে এবং প্রিয়জন হারানোর যন্ত্রণা আরও গভীর হচ্ছে। নিহতদের মধ্যে কয়েকজনের পরিচয় মিলেছে।
ফার্স্ট অফিসার স্যাম লিলি ও ক্যাপ্টেন জনাথন ক্যাম্পোস
স্যাম লিলি এক তরুণ পাইলট যিনি তার আসন্ন বিয়ের অপেক্ষায় ছিলেন। আমেরিকান এয়ারলাইন্সের ফ্লাইট পরিচালনা করছিলেন যা নিরাপদে অবতরণ করতে মাত্র কয়েক মিনিট দূরে ছিল তখনই সেনাবাহিনীর একটি হেলিকপ্টারের সাথে সংঘর্ষ হয়। বিমানটিকে ভার্জিনিয়ার পোটোম্যাক নদীতে বিধ্বস্ত করে।
লিলির বাবা টিমোথি লিলি ফেসবুকে লেখেন,আমি খুব গর্বিত ছিলাম যখন স্যাম পাইলট হয়েছিল। এখন এতটাই কষ্ট হচ্ছে যে কাঁদতেও পারছি না। আমি জানি একদিন আবার ওকে দেখব কিন্তু আমার হৃদয় ভেঙে যাচ্ছে। ২৮ বছর বয়সী স্যাম ফ্লাইটের প্রথম অফিসার ছিলেন এবং তার ক্যারিয়ার ও ব্যক্তিগত জীবন বেশ ভালো চলছিল বলে জানান তার বাবা।
টিমোথি লিলি বলেন, কাউকে এত ভালোবাসার পর হারানো সত্যিই ধ্বংসাত্মক। এটি আমার জীবনের সবচেয়ে খারাপ দিন। একজন হেলিকপ্টার পাইলট হিসেবে ২০ বছর সেনাবাহিনীতে দায়িত্ব পালন করা লিলির বাবা মনে করেন সংঘর্ষের জন্য আর্মি পাইলটের ভুল দায়ী।
তিনি বলেন আমি যা দেখেছি, তাতে মনে হচ্ছে সেনাবাহিনীর হেলিকপ্টারটি সরাসরি বিমানের সামনে চলে আসে। পিএসএ জেট সঠিক নিয়মই মেনে চলছিল।
ক্যাপ্টেন জনাথন ক্যাম্পোস
আমেরিকান এয়ারলাইন্স ফ্লাইটের ক্যাপ্টেন জনাথন ক্যাম্পোস-ও সংঘর্ষে নিহত হন। তার সহকর্মীরা জানান,ক্যাম্পোস ২০২২ সালে ক্যাপ্টেন হিসেবে পদোন্নতি পান।
তার এক আত্মীয় এডওয়ার্ড ক্যাম্পোস বলেন, তিনি অসাধারণ একজন মানুষ ছিলেন। তিনি উড়তে ভালোবাসতেন। তিনি তার পরিবারকে ভালোবাসতেন।
ফ্লাইট অ্যাটেনডেন্ট ইয়ান এপস্টাইন
৫৩ বছর বয়সী ইয়ান এপস্টাইন আমেরিকান এয়ারলাইন্সের ফ্লাইটে ফ্লাইট অ্যাটেনডেন্ট ছিলেন এবং দুর্ঘটনায় নিহত হন।
তার বোন রবি ব্লুম জানান, আমার ভাই অসাধারণ একজন মানুষ ছিলেন। তিনি জীবনকে ভালোবাসতেন, ভ্রমণ ভালোবাসতেন, তার চাকরি ভালোবাসতেন, এবং সবচেয়ে বেশি ভালোবাসতেন তার পরিবারকে। আমরা তাকে ভীষণ মিস করব।
তিনি আরও জানান, এপস্টাইন দুই সন্তান ও দুই সৎসন্তান রেখে গেছেন। তিনি যে-কোনো জায়গায় গেলেই বন্ধুত্ব গড়ে তুলতেন। তিনি বিমানের যাত্রীদেরও নতুন বন্ধু মনে করতেন।
আসরা হুসাইন রাজা
২৬ বছর বয়সী আসরা হুসাইন রাজা দুর্ঘটনায় নিহতদের একজন, তার শ্বশুর ড. হাসিম রাজা সিএনএন-কে নিশ্চিত করেন। রাজা ছিলেন ভারতীয় অভিবাসীদের কন্যা। যিনি ২০২০ সালে ইন্ডিয়ানা ইউনিভার্সিটি থেকে সম্মানসূচক ডিগ্রি অর্জন করেন এবং ২০২৩ সালের আগস্টে তার কলেজ প্রেমিককে বিয়ে করেন। তিনি ওয়াশিংটন ডিসি-ভিত্তিক একজন কনসালটেন্ট ছিলেন। তিনি প্রতি মাসে উইচিটাতে একটি হাসপাতালের উন্নয়ন প্রকল্পের জন্য ভ্রমণ করতেন।
তার শ্বশুর বলেন, তিনি সবার জন্য সবসময়ই কিছু করতে চাইতেন।
চারজন স্টিমফিটার ইউনিয়নের সদস্য
ইউনিয়ন জানায়, স্টিমফিটার ইউনিয়নের চারজন সদস্যও দুর্ঘটনায় নিহত হন। আমরা নিশ্চিত করছি যে ইউএ স্টিমফিটারস লোকাল ৬০২-এর চারজন সদস্য আমেরিকান এয়ারলাইন্স ফ্লাইট ৫৩৪২-এর সংঘর্ষে নিহত হয়েছেন। তারা জানান, নিহতদের পরিবারের জন্য জাতীয় পর্যায়ে সহায়তা প্রদান করা হবে।
ছয়জন ফিগার স্কেটিং অ্যাথলেট, কোচ ও তাদের পরিবারের সদস্যরা
স্কেটিং ক্লাব অফ বোস্টন নিশ্চিত করেছে যে ফিগার স্কেটার জিন্না হান ও তার মা বিমান দুর্ঘটনায় নিহত হন। একইসঙ্গে বিশ্ববিখ্যাত স্কেটিং চ্যাম্পিয়ন দম্পতি এভজেনিয়া শিশকোভা ও ভাদিম নাওমোভও নিহত হন। তাদের ছেলে ম্যাক্সিম নাওমোভ, যিনি সম্প্রতি আমেরিকান ফিগার স্কেটিং চ্যাম্পিয়নশিপে চতুর্থ স্থান অর্জন করেন, তার বাবা-মাকে হারালেন এই দুর্ঘটনায়। বিমানটিতে থাকা যাত্রীরা মূলত ফিগার স্কেটিং চ্যাম্পিয়নশিপের উন্নয়ন ক্যাম্প থেকে ফিরে আসছিলেন।
জাতীয় শোক ও প্রতিক্রিয়া
যুক্তরাষ্ট্রের অলিম্পিক ফিগার স্কেটার ন্যন্সি কেরিগান বলেন, আমি জানি না কীভাবে এই ক্ষতি সামলাব। তারা স্কেটিংকে এত ভালোবাসত।
তিনি বলেন, যখন জানতে পারলাম আমি কিছু যাত্রীকে চিনতাম, তখন এটা আরও বড় ধাক্কা হয়ে এলো।' এই দুর্ঘটনা আগামী মার্চে বোস্টনে অনুষ্ঠিতব্য বিশ্ব ফিগার স্কেটিং চ্যাম্পিয়নশিপেও গভীর প্রভাব ফেলবে। এই হৃদয়বিদারক ঘটনা শুধুমাত্র আকাশে নয়, বরং অসংখ্য পরিবারের জীবনেও অপ্রত্যাশিত শূন্যতা সৃষ্টি করেছে।
বিপি।এসএম
[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]
আপনি এগুলোও পছন্দ করতে পারেন
আন্তর্জাতিক
ভেনিজুয়েলার ভূমিকম্পে বিপর্যয়, প্রাণহানি ১০ হাজার ছাড়াতে পারে
৫ ঘন্টা আগে
by বাংলা প্রেস
আন্তর্জাতিক
জন্মসূত্রে নাগরিকত্ব বহালের পক্ষে যুক্তরাষ্ট্রের ৬৯ শতাংশ মানুষ
৮ ঘন্টা আগে
by বাংলা প্রেস
আন্তর্জাতিক
রেকর্ডভাঙা দাবদাহে ফ্রান্সে বিদ্যুৎ বিপর্যয়, তাপমাত্রা ছাড়াতে পারে ৪৩ ডিগ্রি
২১ ঘন্টা আগে
by বাংলা প্রেস
আন্তর্জাতিক
সেনা হত্যাকাণ্ডে পাকিস্তানি মানবাধিকারকর্মীকে যাবজ্জীবন কারাদণ্ড
১ দিন আগে
by বাংলা প্রেস
সঙ্গীত একাডেমি