বিল গেটসের পর বেজোসের পরকীয়া ফাঁস
বাংলা প্রেস
প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৩৯ পিএম
নিজস্ব প্রতিবেদক : বিশ্বের সর্বোচ্চ ধনী বিল গেটসের পর এবার একজন প্রযুক্তি প্রতিষ্ঠান অ্যামাজনের সহ-প্রতিষ্ঠাতা জেফ বেজোসে পরকীয়ায় আসক্তের খবর ফাঁস হয়েছে। মার্কিন গণমাধ্যমে এ খবর প্রকাশ করেছে।
খবরে বলে হয়, অ্যামাজনের সহ-প্রতিষ্ঠাতা জেফ বেজোস একসময় হেলিকপ্টারে চড়তে চাইতেন না। অথচ হঠাৎ করেই তার এই বাহনটির প্রতি আসক্তি দেখে অবাক হন তার প্রতিষ্ঠানে কর্মরত অনেকেই। মূলত হেলিকপ্টারের ওপর হঠাৎ বেজোসের আসক্তি তৈরি হওয়ার পরেই পরকীয়ার বিষয়টি সামনে আসে। ২০১৮ সালের গ্রীষ্মে বেজোস লরা সানচেজের সঙ্গে ডেটিং শুরু করেন। সানচেজ ব্ল্যাক অপস অ্যাভিয়েশনের মালিক এবং পাইলট।
জানা যায়, জেফ বেজোস সাধারণত হেলিকপ্টারে চড়তে চাইতেন না। কিন্তু সানচেজের সঙ্গে প্রেমে পড়ে এই যানের ব্যবহার বাড়িয়ে দেন। ২০১৮ সালের জুলাইয়ে টেক্সাসে বিশাল এক অঞ্চলে অবস্থিত ব্লু অরিজিনে নিউ শেপার্ড রকেটে করে নবম মাসের টেস্ট ফ্লাইটে ছিলেন জেফ বেজোস।
ওই সময় লস অ্যাঞ্জেলেসের ফক্স নিউজের সাবেক উপস্থাপিকা লরা সানচেজ তার সঙ্গে ছিলেন। ওই সময়ে সানচেজও জেফ বেজোসের মতো ছিলেন বিবাহিতা।
সানচেজের স্বামী ছিলেন এন্ডেভার ট্যালেন্ট এজেন্সির চেয়ার প্যাট্রিক হোয়াইটসেল। ২০১৬ সালে তিনিই নিজের স্ত্রী লরাকে পরিচয় করিয়ে দিয়েছিলেন অ্যামাজনের সহ-প্রতিষ্ঠাতার সঙ্গে।
এ ঘটনার বেশ কয়েক মাস পরে যুক্তরাষ্ট্রের গণমাধ্যমে লরাঁ ও বেজোসের মধ্যে গোপন প্রেমের কাহিনি প্রকাশিত হয়। সেসময় জেফ বেজোস তার স্ত্রী ম্যাকেঞ্জির সঙ্গে ছিলেন বিবাহ বন্ধনে আবদ্ধ। তাদের ২৫ বছরের ঘরসংসার। ম্যাকেঞ্জি চার সন্তানের মা তখন।
যুক্তরাষ্ট্র ভিত্তিক ট্যাবলয়েড ন্যাশনাল এনকোয়ারার ২০১৯ সালের জানুয়ারিতে জানায়, বন্ধুর স্ত্রীর সঙ্গে প্রেমের কারণে বেজোস তার স্ত্রী মেকানজিকে ডিভোর্স দিতে যাচ্ছেন।
বিপি।এসএম
[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]
আপনি এগুলোও পছন্দ করতে পারেন
আন্তর্জাতিক
বাংলাদেশসহ দক্ষিণ ও মধ্য এশিয়ার মার্কিন রাষ্ট্রদূতদের বৈঠক ভারতে
৫ ঘন্টা আগে
by বাংলা প্রেস
আন্তর্জাতিক
নিউ ইয়র্কে দ্বিতীয় বাড়ির ওপর কর আরোপে মামদানির বিপক্ষে আদালতের রায়
৯ ঘন্টা আগে
by বাংলা প্রেস
আন্তর্জাতিক
গঙ্গা পানি চুক্তি নিয়ে দুই দেশের যৌথ নদী কমিশনে আলোচনা হবে: জয়সোয়াল
১৮ ঘন্টা আগে
by বাংলা প্রেস
সঙ্গীত একাডেমি