৬ মে ২০২৬

বিক্ষোভে উত্তাল ইসরায়েল

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৪২ পিএম
বিক্ষোভে উত্তাল ইসরায়েল
বাংলাপ্রেস ডেস্ক: ইসরায়েলের বিভিন্ন শহরে হাজারো মানুষ ফিলিস্তিনি গোষ্ঠীগুলোর হাতে আটক ইসরায়েলি বন্দিদের মুক্তির দাবিতে বিক্ষোভ করেছে। স্থানীয় সময় শনিবার (৩০ আগস্ট) রাতে অনুষ্ঠিত এ বিক্ষোভে অংশ নেন বন্দিদের পরিবারের সদস্যসহ সাধারণ মানুষ। তেল আবিবের কেন্দ্রস্থলে অবস্থিত হোস্টেজেস স্কয়ারে সবচেয়ে বড় সমাবেশ হয়। দৈনিক ইয়েদিওথ আহরোনথ জানিয়েছে, শুধু তেল আবিব নয়, হাইফাসহ আরও কয়েকটি শহরে একই ধরনের বিক্ষোভ হয়েছে। বিক্ষোভকারীরা ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু ও তার সরকারের বিরুদ্ধে শ্লোগান দেন। তাদের অভিযোগ, নেতানিয়াহু সরকার ইচ্ছাকৃতভাবে বন্দি বিনিময় চুক্তি বাধাগ্রস্ত করছে, যার ফলে প্রিয়জনদের জীবন ঝুঁকির মধ্যে রয়েছে। তেল আবিবে সেনা সদরদপ্তরের বাইরে আয়োজিত এক সংবাদ সম্মেলনে ইসরায়েলি বন্দি মাতান জাঙ্গাউকারের মা, আইনাভ নেতানিয়াহুর বিরুদ্ধে ক্ষোভ প্রকাশ করেন। তিনি বলেন, “যদি মাতানকে লাশের ব্যাগে ফিরতে হয়, তবে এর দায় শুধু আমার আর মাতানের নয়, আপনাকেও (নেতানিয়াহু) এর দায় নিতে হবে।” অন্যদিকে ইসরায়েলের অব্যাহত সামরিক অভিযানে ফিলিস্তিনি ভূখণ্ড গাজা ভয়াবহ মানবিক বিপর্যয়ের মধ্যে রয়েছে। গত বছরের (২০২৩) অক্টোবর থেকে শুরু হওয়া হামলায় এখন পর্যন্ত প্রায় ৬৩ হাজার ৪০০ ফিলিস্তিনি নিহত হয়েছে। ইসরায়েলি বাহিনীর তীব্র হামলায় পুরো উপত্যকা ধ্বংসস্তূপে পরিণত হয়েছে, আর খাদ্য ও ওষুধ সংকটে তীব্র দুর্ভিক্ষ দেখা দিয়েছে। গত বছরের নভেম্বরে আন্তর্জাতিক অপরাধ আদালত ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু ও সাবেক প্রতিরক্ষামন্ত্রী ইয়োভ গ্যালান্টের বিরুদ্ধে যুদ্ধাপরাধ ও মানবতাবিরোধী অপরাধের দায়ে গ্রেপ্তারি পরোয়ানা জারি করে। এছাড়া, গাজায় যুদ্ধ পরিচালনার দায়ে ইসরায়েল বর্তমানে আন্তর্জাতিক বিচার আদালতে গণহত্যার মামলার মুখোমুখি রয়েছে। সূত্র : আনাদোলু [বাংলা প্রেস বিশ্বব্যাপী মুক্তচিন্তার একটি সংবাদমাধ্যম। স্বাধীনচেতা ব্যক্তিদের জন্য নিরপেক্ষ খবর, বিশ্লেষণ এবং মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজ আগের চেয়ে আরও বেশি গুরুত্বপূর্ণ।] বিপি/টিআই
[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

আপনি এগুলোও পছন্দ করতে পারেন

স্ট্রিট কিচেন-স্পাইস টাউন


স্ট্রিট কিচেন-স্পাইস টাউন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি