৫ মে ২০২৬

বিক্ষোভে উত্তাল ইরান, নিহত ৬

Logo
বাংলা প্রেস প্রকাশ: ০১ জানুয়ারী ২০২৬, ১১:৩৯ পিএম
বিক্ষোভে উত্তাল ইরান, নিহত ৬

বাংলাপ্রেস ডেস্ক:   মুদ্রাস্ফীতি ও মুদ্রা রিয়ালের দরপতনের জেরে ইরানে চলমান বিক্ষোভ সহিংসতায় রূপ নিয়েছে। এতে কমপক্ষে ছয়জন নিহত হয়েছেন। 

দেশটির আধা-সরকারি বার্তা সংস্থা  জানিয়েছে, লোরেস্তান প্রদেশের আজনা শহরে বিক্ষোভ চলাকালে অন্তত তিনজন নিহত এবং আরও ১৭ জন আহত হয়েছেন। আজনা শহরটি রাজধানী তেহরান থেকে প্রায় ৩০০ কিলোমিটার দক্ষিণ-পশ্চিমে অবস্থিত।

অনলাইনে ছড়িয়ে পড়া ভিডিওগুলোতে দেখা যায়, রাস্তায় আগুন জ্বলছে, গুলির শব্দ শোনা যাচ্ছে এবং বিক্ষোভকারীরা ‘লজ্জা নেই! লজ্জা নেই!’ বলে স্লোগান দিচ্ছেন।

এর আগে জানায়, চাহারমাহাল ও বাখতিয়ারি প্রদেশের লোরদেগান শহরে বিক্ষোভে দুজন নিহত হয়েছেন। শহরটি তেহরান থেকে প্রায় ৪৭০ কিলোমিটার দক্ষিণে অবস্থিত।খবরে বলা হয়, কিছু বিক্ষোভকারী গভর্নরের কার্যালয়, মসজিদ, শহীদ ফাউন্ডেশন, টাউন হল এবং কয়েকটি ব্যাংকসহ বিভিন্ন সরকারি ভবনে পাথর নিক্ষেপ করেন। পুলিশ টিয়ার গ্যাস নিক্ষেপ করে পরিস্থিতি নিয়ন্ত্রণের চেষ্টা করে।

অনলাইনে প্রকাশিত আরেকটি ভিডিওতে দেখা যায়, বিক্ষোভকারীরা রাস্তায় জড়ো হয়েছেন এবং পেছনে গুলির শব্দ শোনা যাচ্ছে।

এর আগে বৃহস্পতিবার ইরানের রাষ্ট্রীয় টেলিভিশন জানায়, পশ্চিমাঞ্চলীয় কুহদাশত শহরে বিক্ষোভ চলাকালে নিরাপত্তা বাহিনীর একজন সদস্য নিহত হয়েছেন।

চ্যানেলটি লোরেস্তান প্রদেশের উপ-গভর্নর সাঈদ পুরালি’র উদ্ধৃতি দিয়ে জানায়, ‘কুহদাশত শহরের ২১ বছর বয়সি বাসিজ সদস্য জনশৃঙ্খলা রক্ষার সময় দাঙ্গাকারীদের হাতে নিহত হয়েছেন।’

বাসিজ হলো ইসলামি বিপ্লবী গার্ড বাহিনী (আইআরজিসি)-সংশ্লিষ্ট একটি স্বেচ্ছাসেবী বাহিনী।

উল্লেখ্য,  গত রোববার থেকে দোকানিরা মুদ্রার দরপতন ও দ্রুত মূল্যস্ফীতির বিরুদ্ধে সরকারের নীতির প্রতিবাদে রাস্তায় নামলে এই বিক্ষোভ শুরু হয়। 

বিপি>টিডি

[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

আপনি এগুলোও পছন্দ করতে পারেন

স্ট্রিট কিচেন-স্পাইস টাউন


স্ট্রিট কিচেন-স্পাইস টাউন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি