বিক্ষোভ কর্মসূচি ঘোষণা করল এনসিপি
বাংলা প্রেস
প্রকাশ: ১৪ ফেব্রুয়ারি ২০২৬, ১১:২৪ পিএম
বাংলাপ্রেস ডেস্ক: শাপলা কলিতে ভোট দেওয়ার কারণে হাতিয়ায় তিন সন্তানের এক জননীকে ধর্ষণ করার অভিযোগ তুলেছে এনসিপি। এ ঘটনার প্রতিবাদে বিক্ষোভ-মিছিল কর্মসূচি ঘোষণা করেছে দলটি।
শনিবার (১৪ ফেব্রুয়ারি) রাতে এনসিপির অফিশিয়াল ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে বলা হয়েছে, শাপলা কলিতে ভোট দেওয়ার কারণে হাতিয়ায় তিন সন্তানের জননীকে বিএনপির নেতাকর্মী দ্বারা গণধর্ষণ এবং সারা দেশে বিএনপির নির্বাচন-পরবর্তী হত্যা, দখলবাজি ও আগুন সন্ত্রাসের প্রতিবাদে বিক্ষোভ মিছিল করা হবে।
আজ শনিবার রাত ১১টায় বাংলামোটরে এনসিপি কার্যালয়ের সামনে থেকে মিছিলটি শুরু হবে।
ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ শাখা এনসিপির উদ্যোগে আয়োজিত এ বিক্ষোভ মিছিলে ঢাকা মহানগরের সব ইউনিটের নেতাকর্মী এবং কেন্দ্রীয় নেতৃবৃন্দকে অংশগ্রহণের জন্য নির্দেশ দেওয়া হয়েছে। সূত্র: যুগান্তর
বিপি>টিডি
[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]
আপনি এগুলোও পছন্দ করতে পারেন
রাজনীতি
অক্সফোর্ডে অনুষ্ঠান শেষে হাসনাত আবদুল্লাহর ‘মিডল ফিঙ্গার’ বিতর্ক, ভাইরাল ছবি ঘিরে আলোচনা
৩ দিন আগে
by বাংলা প্রেস
সঙ্গীত একাডেমি