বিকল্প ধারার প্রার্থী রাসেল তালুকদারের মনোনয়ন পত্র বৈধ ঘোষণা
রমজান আলী টুটুল, সৈয়দপুর (নীলফামারী) প্রতিনিধি : বিকল্পধারা বাংলাদেশ এর কেন্দ্রীয় কমিটির সদস্য প্রকৌশলী হারুন-অর-রশীদ রাসেল তালুকদারের মনোনয়ন পত্র বৈধ ঘোষণা করেছেন জেলা রিটানিং অফিসার।
২ ডিসেম্বর দুপুরে রংপুর জেলা প্রশাসক ও রিটানিং অফিসার যাচাই বাছাই শেষে বিকল্পধারার প্রার্থী রাসেল তালুকদারের মনোনয়ন পত্র প্রথম বৈধ ঘোষণা করেন। রংপুর -২ (তারাগঞ্জ-বদরগঞ্জ) আসনের প্রার্থী হিসাবে মনোনয়ন পত্র দাখিল করেন ২৮ ডিসেম্বর। প্রকৌশলী রাসেল তালুকদার দীর্ঘদিন ধরে এলাকায় গণসংযোগ করে আসছেন। তিনি গণ সংযোগ করে সাধারণ মানুষের আস্থা অর্জন করে আলোড়ন সৃষ্টি করেছেন। ভোটাররা তাকে প্রার্থী হিসাবে এ আসনে দেখতে চান। তিনি নির্বাচিত হলে এলাকার ব্যাপক উন্নয়ন করবেন বলে জানিয়েছেন।
তিনি সাংবাদিকদের জানান, আমি এলাকার উন্নয়নের স্বার্থে এবং বেকারদের কর্মসৃষ্টির জন্য নির্বাচন করতে চাই। আমি এমপি হয়ে ক্ষমতার লোভে নয়, সাধারণ মানুষের সেবক হতে চাই। সাধারণ মানুষের উন্নয়নের মাধ্যমে পরিবর্তণ করতে চাই। আমার চাওয়া পাওয়ার কোন কিছু নেই। আমি শুধু মানুষের সেবা করতে চাই। এজন্য এলাকায় এসে মানুষের সুখ দুঃখের সাথী হয়েছি। আজীবন মানুষের পাশে থাকতে চাই। তারাগঞ্জ-বদরগঞ্জ অঞ্চলের অবহেলিত মানুষের সুখ দুঃখের অংশীদার হতে চাই। আমার নির্বাচনী এলাকায় নতুন শিক্ষা প্রতিষ্ঠান প্রতিষ্ঠা করে শিক্ষার হার বাড়াতে চাই। এজন্য চাই সকলের দোয়া ও সহযোগীতা।
বাংলাপ্রেস/আর এল
আপনি এগুলোও পছন্দ করতে পারেন
আন্তরিকতার সঙ্গে দেশসেবা করতে নবীন সেনা কর্মকর্তাদের প্রতি প্রধানমন্ত্রীর আহ্বান
স্ট্রিট কিচেন-স্পাইস টাউন
সঙ্গীত একাডেমি