৪ মে ২০২৬

বিকেলের নাস্তায় ভিন্ন স্বাদের ‘চিড়ার টিকিয়া’

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৩৮ পিএম
বিকেলের নাস্তায় ভিন্ন স্বাদের ‘চিড়ার টিকিয়া’

জীবনযাপন ডেস্ক: মেঘলা আকাশ সঙ্গে হালকা বৃষ্টি, এমন বিকেলে মচমচে ভাজা চিড়ার টিকিয়া মন ও পেট দুটোই ভরিয়ে দেয়। আর জমকালো আড্ডায়ও এই টিকিয়া অনায়াসে মানিয়ে যায়। তাই দেরি না করে আজই বানিয়ে ফেলুন মজাদার চিড়ার টিকিয়া। খুব অল্প সময়েই যা তৈরি করা একদম সহজ। চলুন জেনে নেয়া যাক চিড়ার টিকিয়া তৈরির রেসিপিটি-

উপকরণ: চিড়া ২৫০ গ্রাম, আলু ২টি, চালের গুঁড়ো ১ মুঠো, কাচামরিচ কুচি ৭/৮ টি, পেঁয়াজ কুচি ৪টি, ধনেপাতা কুচি সামান্য, শুকনা মরিচের গুঁড়ো ১ চা চামচ, আদা ও রসুন বাটা ২ চা চামচ, জিরার গুঁড়ো ১চা চামচ, গরম মশলার গুঁড়ো আধা চা চামচ, বেকিং পাউডার আধা চা চামচ, লবণ পরিমাণমতো, ডিম ১টি, তেল পরিমাণমতো।

প্রণালী: প্রথমে আলু সেদ্ধ করে চটকে নিন। চিড়া ধুয়ে ছাকনিতে পানি ঝরার জন্য ১০ মিনিট রাখুন। একদমই ভিজিয়ে রাখা যাবে না। এবার তেল ছাড়া সব উপকরণ নিয়ে খুব ভালো করে মাখিয়ে নিন। তারপর হাতের তালুতে নিয়ে টিকিয়ার সেপ দিয়ে ফ্রাই প্যানে ডুবো তেলে ভাজুন। সোনালি রঙের হয়ে গেলে নামিয়ে নিন। এবার পছন্দের সস দিয়ে গরম গরম পরিবেশন করুন মজাদার চিড়ার টিকিয়া।

বিপি/কেজে

[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

আপনি এগুলোও পছন্দ করতে পারেন

স্ট্রিট কিচেন-স্পাইস টাউন


স্ট্রিট কিচেন-স্পাইস টাউন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি