৪ মে ২০২৬

বিকেলের নাস্তায় মজাদার ‘চিকেন বল’

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৩৮ পিএম
বিকেলের নাস্তায় মজাদার ‘চিকেন বল’

জীবনযাপন ডেস্ক: বিকেলে হালকা নাস্তা খেতেই হয়। তাই প্রতিদিনই চিন্তা করতে হয় কি বানানো হবে। তাছাড়া মেহমানদের আপ্যায়নেও চটজলদি কিছু বানাতে হয়। তাই কোনো জামেলা ছাড়া সহজেই তৈরি করে ফেলুন মজাদার চিকেন বল। চলুন তবে জেনে নেয়া যাক রেসিপিটি- উপকরণ: মুরগির মাংস (হাড় ছাড়া) ২ কাপ, পেঁয়াজ বাটা ২ টেবিল চামচ, রসুন কুচি ১ টেবিল চামচ, আদাবাটা ১ টেবিল চামচ, মরিচ ৪ থেকে ৫টি গোল করে কাটা, জিরা গুঁড়ো ১ চা চামচ, গোলমরিচ গুঁড়ো ১ টেবিল চামচ, লেবুর রস ২ চা চামচ, আলু মাঝারি ১টি, পাউরুটি ১ টুকরা, বিস্কুটের গুঁড়ো আধা কাপ, তেল পরিমাণমতো, লবণ স্বাদমতো।

প্রণালী: প্রথমে আলু সেদ্ধ করে নিন। বিস্কুটের গুঁড়ো আর তেল বাদে বাকি সব উপকরণ একসঙ্গে মিশিয়ে ভালো করে মেখে হাত দিয়ে বলের মতো গোল করুন। তারপর বলগুলো বিস্কুটের গুঁড়োতে মিশিয়ে নিন। এবার একটি প্যানে তেল গরম করতে দিন। তারপর বলগুলো ডুবো তেলে ভাজুন। বলগুলো খয়েরি রং হয়ে আসলে নামিয়ে ফেলুন। এরপর সসের সঙ্গে পরিবেশন করুন মজাদার চিকেন বল।

বিপি/কেজে

[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

আপনি এগুলোও পছন্দ করতে পারেন

স্ট্রিট কিচেন-স্পাইস টাউন


স্ট্রিট কিচেন-স্পাইস টাউন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি