বিকেলে ‘ভোটের গাড়ি’র প্রচার উদ্বোধন করবেন প্রধান উপদেষ্টা
বাংলা প্রেস
প্রকাশ: ২২ ডিসেম্বর ২০২৫, ০২:৪২ পিএম
বাংলাপ্রেস ডেস্ক: ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট ২০২৬ উপলক্ষে ভোটারদের সচেতন ও উদ্বুদ্ধ করতে সোমবার (২২ ডিসেম্বর) বিকেলে শুরু হচ্ছে ‘ভোটের গাড়ি’র প্রচারণা। সরকারি এক তথ্যবিবরণীতে এই কথা জানানো হয়।
জাতীয় সংসদের দক্ষিণ প্লাজায় বিকেল সাড়ে ৪টায় প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস ভিডিও বার্তার মাধ্যমে আনুষ্ঠানিকভাবে ‘ভোটের গাড়ি’ উদ্বোধন করবেন।
রবিবার (২১ ডিসেম্বর) প্রকাশিত সংশোধিত এক তথ্য বিবরণীতে এ তথ্য জানানো হয়। এ সময় উপস্থিত থাকবেন তথ্য উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান, সংস্কৃতি উপদেষ্টা মোস্তফা সরয়ার ফারুকী এবং নির্বাচন কমিশনের সিনিয়র সচিব আখতার আহমেদ।
উল্লেখ্য, ভোটের গাড়ি কার্যক্রমের মাধ্যমে দেশের বিভিন্ন এলাকায় ভোটাধিকার, নির্বাচন ও গণভোট সম্পর্কে জনসচেতনতা বাড়ানোর উদ্যোগ নেওয়া হয়েছে।
বিপি/টিআই
[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]
আপনি এগুলোও পছন্দ করতে পারেন
বাংলাদেশ
নিরাপত্তা পরিস্থিতির উন্নতি হলে ৩ লাখ রোহিঙ্গাকে ফেরত নেবে মিয়ানমার
৪ ঘন্টা আগে
by বাংলা প্রেস
বাংলাদেশ
৯ শ্রমিকের মৃত্যুর কারণ মাত্রাতিরিক্ত হাইড্রোজেন সালফাইডের উপস্থিতি
৫ ঘন্টা আগে
by বাংলা প্রেস
সঙ্গীত একাডেমি