বাংলাপ্রেস ডেস্ক: জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) প্রতনিধিদল আজ রবিবার প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিনের সঙ্গে বৈঠকে বসবেন। বিকেল ৩টায় নির্বাচন কমিশনে ভবনে বৈঠকটি অনুষ্ঠিত হবে।
শনিবার (১ নভেম্বর) রাতে দলের যুগ্ম মুখ্য সমন্বয়ক ও মিডিয়া সেলের সদস্য খান মুহাম্মদ মুরসালীন এক বার্তায় এই তথ্য জানান।
বৈঠকে এনসিপির প্রতিনিধিদলে থাকবেন দলের মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী, যুগ্ম আহ্বায়ক এবং পলিসি ও রিসার্চ লিড খালেদ সাইফুল্লাহ এবং যুগ্ম সদস্যসচিব জহিরুল ইসলাম মুসা।
বৈঠকে শাপলা প্রতীকসহ নির্বাচন-সংক্রান্ত নানা বিষয় নিয়ে আলোচনা হবে বলে জানা গেছে।
’বিপি/টিআই
[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]