বিকেলে জরুরি বৈঠক করতে যাচ্ছে জাতীয় ঐক্যফ্রন্ট
বাংলাপ্রেস ডেস্ক: একাদশ জাতীয় সংসদ নির্বাচন বিষয়ে সর্বশেষ সিদ্ধান্ত নিতে জরুরি বৈঠক করতে যাচ্ছে জাতীয় ঐক্যফ্রন্ট।
আজ বৃহস্পতিবার বিকেল সাড়ে ৩টায় রাজধানীর পুরানা পল্টনের জামান টাওয়ারে ঐক্যফ্রন্টের কেন্দ্রীয় কার্যালয়ে এ বৈঠক অনুষ্ঠিত হবে।
বৈঠক শেষে সার্বিক পরিস্থিতি নিয়ে বিকেল ৫টায় সংবাদ সম্মেলন করবেন ঐক্যফ্রন্টের আহ্বায়ক ড. কামাল হোসেন। এসময় উপস্থিত থাকবেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ জোটের শীর্ষ নেতারা।
জাতীয় ঐক্যফ্রন্টের দপ্তর প্রধান জাহাঙ্গীর আলম মিন্টু এ তথ্য জানিয়েছেন।
ঐক্যফ্রন্ট সূত্রে জানা গেছে, আজকের বৈঠকে একাদশ জাতীয় নির্বাচন নিয়ে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত হতে পারে। এ কারণে বৈঠকে ড. কামাল হোসেন, মির্জা ফখরুল ইসলাম আলমগীর, আসম আব্দুর রবসহ ফ্রন্টের শীর্ষ নেতাদের উপস্থিত থাকার সম্ভবনা বেশি। তবে নাগরিক ঐক্যের আহ্বায়ক মাহমুদুর রহমান মান্না বগুড়ায় থাকায় বৈঠকে থাকবেন না।
এদিকে বেশ কয়েকদিন ধরেই ঐক্যফ্রন্টের প্রার্থীদের নির্বাচনী প্রচারণায় ক্ষমতাসীন দলের নেতাকর্মী ও আইন-শৃঙ্খলা বাহিনীর বাধা দেয়ার অভিযোগ করে আসছেন ফ্রন্টের নেতারা। এ নিয়ে অভিযোগ করতে প্রধান নির্বাচন কমিশনারে (সিইসি) কেএম নুরুল হুদার সঙ্গে বৈঠকে বসে উচ্চবাচ্যে জড়ান ঐক্যফ্রন্টের প্রধান ড. কামাল।
বিপি/কেজে
আপনি এগুলোও পছন্দ করতে পারেন
স্বরাষ্ট্রমন্ত্রীকে রেখে আইনশৃঙ্খলা ফেরানো সম্ভব নয়: নাহিদ ইসলাম
বিসিএস ক্যাডার থেকে স্বরাষ্ট্রমন্ত্রী: সালাহউদ্দিন আহমেদের রাজনীতি, নির্বাসন ও পরিবারের পথচলা
দেশকে যারা তাবেদার রাষ্ট্র করতে চায়, তাদের প্রতিরোধ করবে বিএনপি: রিজভী
সঙ্গীত একাডেমি