৬ মে ২০২৬

বিকেলে একুশে গ্রন্থমেলার উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৩৮ পিএম
বিকেলে একুশে গ্রন্থমেলার উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী

জাতীয় ডেস্ক: বাংলা একাডেমি আয়োজিত মাসব্যাপী ‘অমর একুশে গ্রন্থমেলা-২০১৯’ আজ শুক্রবার শুরু হবে। বিকেল ৩টায় বাংলা একাডেমি প্রাঙ্গণে প্রধানমন্ত্রী শেখ হাসিনা মেলার উদ্বোধন করবেন।বার্তা সংস্থা ইউএনবি জানিয়েছে, গতকাল বৃহস্পতিবার গণমাধ্যমে পাঠানো বাংলা একাডেমির এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানা যায়।উদ্বোধন অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেবেন একাডেমির মহাপরিচালক হাবীবুল্লাহ সিরাজী। শুভেচ্ছা বক্তব্য দেবেন সংস্কৃতিবিষয়ক মন্ত্রণালয়ের ভারপ্রাপ্ত সচিব ড. মো. আবু হেনা মোস্তফা কামাল এনডিসি।

বাংলা একাডেমির সভাপতি জাতীয় অধ্যাপক আনিসুজ্জামানের সভাপতিত্বে উদ্বোধন অনুষ্ঠানে উপস্থিত থাকবেন সংস্কৃতিবিষয়ক প্রতিমন্ত্রী কে এম খালিদ।এ ছাড়া বিদেশি অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বাংলা ভাষার প্রখ্যাত কবি শঙ্খ ঘোষ (ভারত), প্রখ্যাত লেখক-সাংবাদিক ও গবেষক মোহসেন আল-আরিশি (মিসর)।বিজ্ঞপ্তিতে বলা হয়, উদ্বোধন অনুষ্ঠানে বাংলা একাডেমি সাহিত্য পুরস্কার-২০১৮ দেওয়া হবে।সবশেষে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বইমেলা পরিদর্শন করবেন।

বিপি/কেজে

[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

স্ট্রিট কিচেন-স্পাইস টাউন


স্ট্রিট কিচেন-স্পাইস টাউন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি