৪ মে ২০২৬

বিজয়ের মাসে ৭১ বছর বয়সেই চলে গেলেন মুক্তিযোদ্ধা ইলিয়াস

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৩৯ পিএম
বিজয়ের মাসে ৭১ বছর বয়সেই চলে গেলেন মুক্তিযোদ্ধা ইলিয়াস

মামুনুর রশিদ (মিঠু), লালমনিরহাট প্রতিনিধি : বিজয়ের মাসে ৭১ বছর বয়সেই না ফেরার দেশে চলে গেলেন মুক্তিযোদ্ধা ইলিয়াস হোসেন (ইন্না...রাজিউন)।

মঙ্গলবার সকাল সাড়ে ১০টায় লালমনিরহাট জেলা সদর হাসপাতালে তিনি মৃত্যুবরণ করেন। পারিবারিক সূত্র জানায়, দীর্ঘদিন ধরে কিডনি, হৃদরোগসহ বার্ধক্যজনিত নানা রোগে ভুগছিলেন ইলিয়াস হোসেন। মৃত্যুকালে তিনি দুই পুত্র, তিন কন্যা, আত্মীয়-স্বজনসহ অসংখ্য শুভাকাঙ্খী রেখে গেছেন। একাত্তরের ৬ ডিসেম্বর লালমনিরহাট হানাদার মুক্ত হয়।

ওই দিন বীর মুক্তিযোদ্ধারা যার নেতৃত্বে লালমনিরহাট জেলা শহর চারদিক থেকে ঘিরে ফেলে পাক হানাদারদের পরাস্থ করেছিলেন সেই বীর সেনা ইলিয়াস হোসেন আজ চলে গেলেন না ফেরার দেশে। নিয়তির নির্মম নিয়মে তিনি মারা গেলেন ঠিক একাত্তর বছর বয়সে। এদিকে, তাঁর মৃত্যুতে লালমনিরহাটে নেমে এসেছে শোকের ছায়া।

মৃত্যুর খবর ছড়িয়ে পড়ার সঙ্গে সঙ্গে বিভিন্ন রাজনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ, মুক্তিযোদ্ধারাসহ সাধারণ মানুষ ছুটে যান শহরের টিউমল পাড়াস্থ তাঁর নিজ বাসভবনে। সমবেদনা জানান তাঁর শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি। মঙ্গলবার বাদ আছর শহরের নিউ কলোনী কেন্দ্রীয় ঈদগাহ মাঠে জানাজা নামাজ শেষে রাষ্টীয় মর্যাদায় তাঁকে লালমনিরহাট কেন্দ্রীয় কবরস্থানে দাফনের কথা রয়েছে।

বিপি/আর এল

[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

আপনি এগুলোও পছন্দ করতে পারেন

স্ট্রিট কিচেন-স্পাইস টাউন


স্ট্রিট কিচেন-স্পাইস টাউন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি