বিজয় সমাবেশে প্রধানমন্ত্রী শেখ হাসিনা
নিজস্ব প্রতিবেদক: নির্বাচনে নিরঙ্কুশ বিজয় উদযাপনে রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে সমাবেশে যোগ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এরই মধ্যে সমাবেশে যোগ দিতে দলের নেতাকর্মী সমর্থকসহ লাখো মানুষের ঢল নেমেছে সোহরাওয়ার্দী উদ্যানে।ঢাকা ও আশপাশের জেলা থেকেও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ সমাবেশে যোগ দিয়েছেন। আগামীতে বাংলাদেশ আরো উন্নয়ন ও সমৃদ্ধির পথে এগিয়ে যাবে বলে আশা প্রকাশ করেন তারা। শনিবার দুপুরের পর বিজয় সমাবেশে বক্তব্য রাখবেন দলের সভানেত্রী প্রধানমন্ত্রী শেখ হাসিনা।দুপুরের পর মূল সমাবেশ শুরু হলেও সকাল এগারোটয় খুলে দেয়া হয় প্রবেশ পথ। ঢাকা ও আশপাশের বিভিন্ন জেলা থেকে আগত আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের কর্মী-সমর্থকসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ জড়ো হতে থাকেন সোহরাওয়ার্দী উদ্যানে। এসময়, জাতীয় ও আওয়ামী লীগের পতাকার রঙের টি-শার্ট ও ছোট ছোট পতাকা হাতে সমাবেশে যোগ দেন হাজার হাজার মানুষ।
আওয়ামী লীগের নির্বাচনী ইশতেহার বাস্তবায়নে সবাই এক হয়ে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করেন বিজয় সমাবেশে অংশ নেয়া দলীয় নেতা-কর্মীরা। বলেন, দলীয় প্রধানের নেয়া পরিকল্পনা বাস্তবায়নে সহযোগিতা করে দেশের উন্নয়নের ধারা অব্যাহত রাখবেন তারা।বেলা আড়াইটায় বিজয় সমাবেশে যোগ দিয়ে বক্তব্য রাখবেন আওয়ামী লীগ সভানেত্রী ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
বিপি/কেজে
আপনি এগুলোও পছন্দ করতে পারেন
আন্তরিকতার সঙ্গে দেশসেবা করতে নবীন সেনা কর্মকর্তাদের প্রতি প্রধানমন্ত্রীর আহ্বান
স্ট্রিট কিচেন-স্পাইস টাউন
সঙ্গীত একাডেমি