৮ মে ২০২৬

বিজয় দিবসে জাতীয় প্যারেড গ্রাউন্ডে বর্ণিল কুচকাওয়াজ

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৩৯ পিএম
বিজয় দিবসে জাতীয় প্যারেড গ্রাউন্ডে বর্ণিল কুচকাওয়াজ

বাংলাপ্রেস ডেস্ক: মহান বিজয় দিবস উপলক্ষে জাতীয় প্যারেড গ্রাউন্ডে আজ সোমবার (১৬ ডিসেম্বর) সকাল থেকেই কুচকাওয়াজ ও বর্ণিল অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ ও প্রধানন্ত্রী শেখ হাসিনা প্যারেড গ্রাউন্ডে বিভিন্ন বাহিনীর প্রদর্শনী দেখছেন। এর আগে রাষ্ট্রপতি সালাম গ্রহণ করেন । সকাল সাড়ে ১০টার দিকে শুরু হয় জাতীয় প্যারেড গ্রাউন্ডের বিজয় দিবসের কর্মসূচি।

সকাল ১০টা ২৮ মিনিটে জাতীয় প্যারেন্ড গ্রাউন্ডে পৌঁছলে রাষ্ট্রপতি মো. আবদুল হামিদকে স্বাগত জানান প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

এ সময় প্রধানমন্ত্রীর সঙ্গে ছিলেন মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক, সেনাপ্রধান জেনারেল আজিজ আহমেদ, নৌবাহিনী প্রধান অ্যাডমিরাল আবু মোজাফফর মহিউদ্দিন মোহাম্মদ আওরঙ্গজেব চৌধুরী ও বিমানবাহিনী প্রধান এয়ার চিফ মার্শাল মাসিহুজ্জামান সেরনিয়াবাত। এর কিছুক্ষণ আগে জাতীয় প্যারেড গ্রাউন্ডে আসেন প্রধানমন্ত্রী।

প্যারেড গ্রাউন্ডে এসেই অভিবাদন মঞ্চে যান রাষ্ট্রপতি আবদুল হামিদ। আর প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভিভিআইপি গ্যালারিতে নিজের আসন গ্রহণ করেন।

এর পর জাতীয় সংগীত পরিবেশন করা হয়। জাতীয় সংগীত পরিবেশনের পর সশস্ত্র বাহিনীর সর্বাধিনায়ক রাষ্ট্রপতিকে সম্মান জানিয়ে গার্ড অব অনার করা হয়।

এর পর খোলা জিপে প্যারেড পরিদর্শন করেন রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ। প্যারেড পরিদর্শন শেষে রাষ্ট্রপতি পুনরায় অভিবাদন মঞ্চে অবস্থান করলে শুরু হয় মহান বিজয় দিবসের কুচকাওয়াজ।

অভিবাদন মঞ্চ থেকে কুচকাওয়াজের সালাম গ্রহণ করেন রাষ্ট্রপতি আবদুল হামিদ।

প্যারেড গ্রাউন্ডে মনোজ্ঞ কুচকাওয়াজের পাশাপাশি প্যারেড গ্রাউন্ডের আকাশ থেকেও রাষ্ট্রপতিকে সালাম দেওয়া হয়। প্যারেড গ্রাউন্ডের আকাশে আর্মি অ্যাভিয়েশন, নেভাল অ্যাভিয়েশন ও র্যা ব অ্যাভিয়েশনের মনোজ্ঞ ফ্লাইপাস্ট এবং আকাশ থেকে পতাকা নিয়ে ফ্রিফল জাম্প দিয়ে প্যারেড গ্রাউন্ডে অবতরণ করেন প্যারা কমান্ডোরা।

কুচকাওয়াজে আকর্ষণীয় অংশ বিমানবাহিনীর প্রদর্শনী। বিমানের স্লো স্পিড হ্যান্ডেলিং থেকে শুরু করে ৩০ বা ৭০ কিলোমিটার দূর থেকে শত্রুকে চিহ্নিত করে কিভাবে কোন বিমান আক্রমণ করতে সক্ষম।

এদিকে প্যারেড উপলক্ষে গ্রাউন্ড এলাকা সাজানো হয়েছিল লাল সবুজে। বিলবোর্ড ফেস্টুন সাজানো হয়েছে লাল সবুজে। তবে মাঠে লাল-সবুজের সজ্জা অন্যরকম আবহ তৈরি করেছিল। অনুষ্ঠানে জাতীয় পতাকাবাহী দল সম্মুখ দিয়ে যাওয়ার সময় সকলে দাঁড়িয়ে শ্রদ্ধা জানান।

পদাতিক কুচকাওয়াজের পর শুরু হয় বিভিন্ন যান্ত্রিক বহর প্রদর্শনী। কুচকাওয়াজে অংশগ্রহণকারী যান্ত্রিক বহরে সমরাস্ত্রের পাশাপাশি সরকারের উন্নয়ন তুলে ধরে বিভিন্ন মন্ত্রণালয় ও অধিদফতর।

কুচকাওয়াজে সালাম গ্রহণ শেষে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী প্যারেডে অংশ নেওয়া কন্টিনজেন্ট কমান্ডারদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন।

বিপি/কেজে

[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

স্ট্রিট কিচেন-স্পাইস টাউন


স্ট্রিট কিচেন-স্পাইস টাউন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি