৫ মে ২০২৬

বিজ্ঞাপনে অন্তর্বাসের ব্যবহার, ডিজাইনারকে আইনি নোটিস

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৪০ পিএম
বিজ্ঞাপনে অন্তর্বাসের ব্যবহার, ডিজাইনারকে আইনি নোটিস
বাংলাপ্রেস ডেস্ক: প্রথমে বিতর্ক আর এবার একেবারেই আইনি নোটিস। মঙ্গলসূত্রের বিজ্ঞাপন নিয়ে এবার নতুন বিপাকে পড়লেন ভারতের জনপ্রিয় ডিজাইনার সব্যসাচী মুখোপাধ্য়ায়। হিন্দু সংস্কৃতি ও ভাবাবেগে আঘাত আনার অভিযোগে সব্যসাচীকে আইনি নোটিস পাঠালেন আইনজীবী আশুতোষ জে দুবে। আইনজীবীর দাবি, সব্যসাচীর এই বিজ্ঞাপনে মঙ্গলসূত্রের মতো পবিত্র গয়নাকে অপমান করা হয়েছে। তাই ১৫ দিনের মধ্যে এই বিজ্ঞাপন সরিয়ে নিতে হবে এবং ক্ষমা চাইতে হবে ডিজাইনারকে। জনপ্রিয় ডিজাইনার সব্যসাচী মুখোপাধ্যায়ের তৈরি মঙ্গলসূত্রর বিজ্ঞাপন নিয়ে তুমুল বিতর্ক সোশ্যাল মিডিয়ায়। বুধবার সব্যসাচীর ইনস্টাগ্রামে বিজ্ঞাপনের ছবি পোস্ট হতেই কড়া সমালোচনার মুখে পড়তে হয়েছে তাঁকে। নেটিজেনদের কথায় পবিত্র একটা গয়না নিয়ে নোংরামি করেছেন সব্যসাচী। বিজ্ঞাপনে এমন কী ছিল, যা নিয়ে এত বিতর্ক? সোশ্যাল মিডিয়ায় সব্যসাচীর শেয়ার করা বিজ্ঞাপনের ছবিতে দেখা গিয়েছে, এক নারী অন্তর্বাস পরে রয়েছে। তাঁর গলায় ঝুলছে সব্যসাচীর ডিজাইন করা মঙ্গলসূত্র। পাশে খালি গায়ে নারী মডেলকে আলতো করে জড়িয়ে আছেন এক পুরুষ মডেল। এরকমই এক বিজ্ঞাপনের ছবি দেখে নেটিজেনরা ক্ষুব্ধ। সোশ্যাল মিডিয়ায় ডিজাইনারকে আক্রমণ শুরু করেন তাঁরা। নেটিজেনদের বক্তব্য, মঙ্গলসূত্র বিক্রি করতে গিয়ে অশ্লীলতা বিক্রি করছেন সব্যসাচী। এখানেই শেষ নয়, সব্যসাচী মঙ্গলসূত্রের বিজ্ঞাপনে সমকামী যুগলকেও টেনে এনেছেন। এই নিয়ে ডিজাইনারকে শুনতে হচ্ছে নানা বাঁকা কথা। অনেকের বক্তব্য, এই ধরনের বিজ্ঞাপন হিন্দু সংস্কৃতি ও ভাবাবেগের উপর আঘাত হানে। অনেকের মত, মঙ্গলসূত্র একটি পবিত্র বস্তু। লোকের নজর কাড়তে তা নিয়ে ডিজাইনার সব্যসাচী নোংরা খেলা খেলছেন। তবে গোটা বিষয় নিয়ে এখনই কোনও মন্তব্য করেননি সব্যসাচী। বিপি।আর এল
[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

আপনি এগুলোও পছন্দ করতে পারেন

স্ট্রিট কিচেন-স্পাইস টাউন


স্ট্রিট কিচেন-স্পাইস টাউন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি