১৯ জুন ২০২৬

বিজেপিতে যোগ দিলেন ‘বেদের মেয়ে জ্যোৎস্না’র নায়িকা অঞ্জু ঘোষ

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৩৮ পিএম
বিজেপিতে যোগ দিলেন ‘বেদের মেয়ে জ্যোৎস্না’র নায়িকা অঞ্জু ঘোষ
বিনোদন ডেস্ক: ‘বেদের মেয়ে জ্যোৎস্না’র নায়িকা অঞ্জু ঘোষ ভারতীয় জনতা পার্টিতে (বিজেপি) যোগ দিয়েছেন। বুধবার বিকালে রাজনীতিতে পা রাখলেন তিনি। এদিকে অভিনেত্রীর বিজেপিতে যোগদানের পর থেকেই বিতর্ক দেখা দিয়েছে নাগরিকত্ব নিয়ে। সবার মনে এখন প্রশ্ন অঞ্জু ঘোষ কী ভারতীয় নাগরিক, নাকি বাংলাদেশি। অঞ্জু বিষয়টি নিয়ে বিস্তারিত কিছু বলেননি। শুধু বলেছেন, ‘আমার সবকিছুই ভারতে। ভারতের আমার পিতা-মাতা শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন।’ অঞ্জু ঘোষ বিজেপিতে যোগ দেওয়ার সময় পশ্চিমবঙ্গ রাজ্যে দলটির সভাপতি দিলীপ ঘোষ বলেন, বেদের মেয়ে জ্যোৎস্না এখন বিজেপিতে৷ নাগরিকত্বের বিষয়ে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে তিনি জানান, অঞ্জু ঘোষ এর জবাব দিতে পারবেন। অভিনেত্রী অঞ্জু ঘোষের জন্ম বাংলাদেশের ফরিদপুরে। তার আসল নাম অঞ্জলী ঘোষ। বেড়ে ওঠা ও অভিনয় সবই বাংলাদেশে। দেশ স্বাধীন হওয়ার আগে থেকেই বিভিন্ন যাত্রাপালায় অভিনয় করেছিলেন তিনি। এরপর তার চলচ্চিত্র দুনিয়ায় প্রবেশ। ১৯৭২ থেকে ১৯৮১ সাল পর্যন্ত একটানা চট্টগ্রামের যাত্রা ও নাটকে অভিনয় করেছিলেন। ১৯৮৯ সালে নায়ক ইলিয়াস কাঞ্চনের সঙ্গে জুটি করে ‘বেদের মেয়ে জোছনা’-তে অভিনয় করেন অঞ্জু ঘোষ। এরপর থেকেই তিনি জনপ্রিয় হয়ে উঠেন। সেই ধাক্কা লাগে পশ্চিমবঙ্গেও। সেখানে ‘বেদের মেয়ে জ্যোৎস্না’ ছবিতে অঞ্জু ঘোষের বিপরীতে অভিনয় করেন চিরঞ্জিত। সেটিও জনপ্রিয়তা পেয়েছিল। ছবির কল্যাণে অঞ্জু ঘোষ পরিচিত হতে থাকেন পশ্চিমবঙ্গে। পরে বাংলাদেশ ছেড়ে কলকাতায় বসবাস করেন তিনি। বিপি।সিএস
[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি