৫ মে ২০২৬

বিএনপিতে যোগ দিলেন শহিদ মীর মুগ্ধের ভাই স্নিগ্ধ

Logo
বাংলা প্রেস প্রকাশ: ০৪ নভেম্বর ২০২৫, ১১:২৮ পিএম
বিএনপিতে যোগ দিলেন শহিদ মীর মুগ্ধের ভাই স্নিগ্ধ

বাংলাপ্রেস ডেস্ক: জুলাই গণঅভ্যুত্থানের শহিদ মীর মাহফুজুর রহমান মুগ্ধের যমজ ভাই মীর মাহবুবুর রহমান স্নিগ্ধ বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-তে যোগদান করেছেন।

 

মঙ্গলবার (০৪ নভেম্বর) রাত ৯টার দিকে গুলশান বিএনপির চেয়ারপারসনের কার্যালয়ে দলটির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ভার্চুয়াল উপস্থিতিতে তিনি আনুষ্ঠানিকভাবে যোগ দেন।

 

বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর মীর মাহবুবুর রহমান স্নিগ্ধকে দলের নতুন সদস্য হিসেবে গ্রহণ করেন। এ সময় বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান, আমির খসরু মাহমুদ চৌধুরী, ঢাকা মহানগর উত্তর বিএনপির আহ্বায়ক আমিনুল হক এবং মীর মাহবুবুর রহমান স্নিগ্ধর পিতা মোস্তাফিজুর রহমান উপস্থিত ছিলেন।

 

যোগদান অনুষ্ঠানে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ভিডিও কনফারেন্সে যুক্ত হয়ে নতুন সদস্যকে স্বাগত জানান এবং শহিদ মীর মুগ্ধের ত্যাগ ও পরিবারের অবদানকে শ্রদ্ধাভরে স্মরণ করেন।

 

বিপি/টিআই

[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

আপনি এগুলোও পছন্দ করতে পারেন

স্ট্রিট কিচেন-স্পাইস টাউন


স্ট্রিট কিচেন-স্পাইস টাউন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি